চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যেকোন মন্দ মোকাবেলায় প্রস্তুত: কাদের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:১০ অপরাহ্ণ ০৮, নভেম্বর ২০১৮
রাজনীতি
A A

ঐক্যফ্রন্টের নির্বাচনে আসা না আসা প্রসঙ্গে সরকার এবং আওয়ামী লীগের ভাবনা তুলে ধরে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেছেন: আমরা ভালোর জন্য আশা করে আছি, যেকোন মন্দ মোকাবেলায় প্রস্তুত রয়েছি।

বৃহস্পতিবার সন্ধ্যায় ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলটির সম্পাদকমণ্ডলীর বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

এর আগে আওয়ামী লীগ সাধারণ সম্পাদকে প্রশ্ন করা হয়: গণভবনে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সঙ্গে দ্বিতীয় দফা সংলাপের পর ঐক্যফ্রন্টের প্রত্যাশা পূরণ না হওয়ার ঘোষণা, সঙ্গে দাবি আদায়ে রাজনৈতিক কর্মসূচি দেওয়ার পরও কী আওয়ামী লীগ প্রত্যাশা করছে; তারা নির্বাচনে আসবে?

এর জবাবে ওবায়দুল কাদের বলেন: সংলাপের পর আমাদের যে অবস্থান সেটা প্রতিদিনই স্পষ্ট করেছি। আপনাদের মাধ্যমে আবারও জাতিকে জানিয়ে দিতে চাই, আমরা ভালোর জন্য আশা করে আছি, যেকোনো মন্দ মোকাবেলায় প্রস্তুত রয়েছি।

বিএনপির দুর্নীতির দায়ে সাজা প্রাপ্ত হয়ে কারাবন্দী বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার চিকিৎসার প্রসঙ্গে তিনি বলেন: খালেদা জিয়া জেলে থেকে চিকিৎসা করালেও যে স্ট্যাটাস, জেলের বাইরে থাকলেও সেই একই স্ট্যাটাস। কেননা খালেদা জিয়া সংলাপে অংশ নিতে পারছেন না। বাইরে থাকলেই কি তিনি সংলাপে অংশ নিতে পারতেন?

আওয়ামী লীগের দ্বিতীয় সর্বোচ্চ সাংগঠনিক এ নেতা বলেন: একজন কারাবন্দীর সেই সুযোগ (রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নেওয়ার) নেই। বরং আমি মনে করি, শি ইজ সেইভ। বাইরে থাকলেও হাসপাতালে হাসপাতালে ডাক্তার-নার্সদের বাইরে কেউ তার সঙ্গে কথা কথা বলতে পারবে না। জেলের বাইরে থাকলেও একটা কারাবিধি আছে তাকে ওই কারাবিধি অনুযায়ী চলতে হবে।

Reneta

এক আসন থেকে একাধিক মনোনয়ন প্রত্যাশী থাকলেও তাতে কোন সমস্যা দেখছেন না আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

এ প্রসঙ্গে তিনি বলেন: যে কেউ মনোনয়ন চাইতে পারে, মনোনয়ন চাওয়া যে কারও যে গণতান্ত্রিক অধিকার। এটাই ইন্টার্নাল ডেমোক্রেসির বিউটি। মনোনয়ন অনেকেই চাইবেন কিন্তু আমাদের মনোনয়ন বোর্ডের একটি সভা হবে, সেখানে যাচাই-বাছাই করে যাকে উইনেবল মনে হবে, তাকেই দলের পক্ষ থেকে মনোনয়ন দেওয়া হবে।

শরিকদের ক্ষেত্রেও এ শর্ত প্রযোজন্য হবে বলে জানিয়ে কাদের বলেন: আমরা জয়ের জন্যই তো নির্বাচন করছি। আমাদের সঙ্গে নির্বাচনের জোটে যারা আছেন, তাদের যারা প্রার্থী আছেন; আমাদের ওইখানে যারা প্রার্থী আছেন, তাদের মধ্য থেকে যিনি উইনেবল বলে বিবেচিত হবেন তাকেই মনোনয়ন দেওয়া হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগওবায়দুল কাদেরখালেদা জিয়ামনোনয়নসেমি লিড
শেয়ারTweetPin

সর্বশেষ

ঢাকাসহ ১৪ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা 

জুলাই ১০, ২০২৬

এমবাপে-ডেম্বেলের গোলে মরক্কোকে বিদায় করে সেমিতে ফ্রান্স

জুলাই ১০, ২০২৬

এমবাপের পেনাল্টি ঠেকিয়ে দিলেন বুনো, প্রথমার্ধে ফ্রান্সকে রুখে দিল মরক্কো

জুলাই ১০, ২০২৬
কক্সবাজারে থৈ থৈ করছে বন্যার পানি।ছবি: প্রতিনিধি।

চকরিয়া ও মাতামুহুরীতে বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

জুলাই ৯, ২০২৬

সাড়ে ৩ কোটি টাকার লটারি জিতলেন বাংলাদেশি প্রবাসী আতিক হাসান

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT