চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যে ওয়েবসাইট ভিজিট করছেন, তা কি নিরাপদ?

চ্যানেল আই টেক চ্যানেল আই টেক
১১:০১ পূর্বাহ্ণ ০৫, অক্টোবর ২০১৭
টিপস-রিভিউ, তথ্যপ্রযুক্তি
A A
কম্পিউটার স্ক্রিনে সাইবার সিকিউরিটি ও ভাইরাসের সতর্কতা. Channel i News - চ্যানেল আই নিউজ

ইমেইল, ফেসবুক কিংবা অন্যান্য ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপে হরহামেশাই একে অন্যের সাথে বিভিন্ন ওয়েবসাইটের লিংক শেয়ার করে থাকে। তবে সাইবার আক্রমণের জন্যও অনেক সময় এই পদ্ধতি ব্যবহার করে হ্যাকাররা।

অপরিচিত কারও কাছ থেকে ইমেইল আসলো আর তাতে থাকা লিংকে ক্লিক করার কিছু সময় পর দেখলেন আপনার ইমেইল অ্যাকাউন্ট বেহাত হয়ে গেছে কিংবা কম্পিউটারে জেঁকে বসেছে র‍্যানসমওয়্যার। এমন পরিস্থিতিতে কে পড়তে চায়।

একটু সচেতন হলেই এ ধরনের পরিস্থিতি এড়ানো সম্ভব। কোনো অপরিচিত বা নতুন ওয়েবসাইট বা অন্যের কাছ থেকে পাওয়া কোনো লিংকে প্রবেশের আগেই তাতে কোনো ভাইরাস বা ম্যালওয়্যার আছে কিনা, সেটি খুব সহজেই যাচাই করে নেওয়া সম্ভব, তাও আবার কয়েক ক্লিকেই।

কোনো লিংক নিরাপদ কিনা তা অনলাইনে যাচাই করা যাবে এমন কয়েকটি ওয়েবসাইট সম্পর্কে জেনে নিন-

১. এভিজি থ্রেটল্যাবস: ভাইরাস বা ম্যালওয়্যার রয়েছে, এমন কোনো ওয়েবপেজ শনাক্ত করার ক্ষেত্রে বেশ কার্যকর ওই ওয়েবসাইটটি। ম্যালওয়ারের পাশাপাশি আরও বিভিন্ন ধরনের অনলাইন থ্রেট সম্পর্কেও জানাবে এই টুলটি। ওয়েবসাইটটিতে আরও পাওয়া যাবে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ ওয়েবসাইটের তালিকাও।

Reneta

২. ক্যাসপারস্কি ভাইরাস ডেস্ক: সাইবার সিকিউরিটির জন্য রাশিয়ার ক্যাসপারস্কি বেশ সুপরিচিত এবং জনপ্রিয় একটি নাম। অ্যান্টিভাইরাস এবং ইন্টারনেট সিকিউরিটি ছাড়াও প্রতিষ্ঠানটির আরও বেশ কিছু টুল রয়েছে সাইবার সুরক্ষার জন্য। এর মধ্যে একটি হলো ‘ভাইরাস ডেস্ক’। এই অনলাইন টুল ব্যবহার করে কোনো ওয়েবপেজে ভাইরাস, ম্যালওয়্যার বা ফিশিং টুল আছে কিনা তা যেমন জানা যাবে, তেমনি কোনো একটি ফাইল আপলোড করে জানা যাবে তাতে ক্ষতিকর কোনো প্রোগ্রাম আছে কিনা। কোনো কারণে যদি মনে হয় ভাইরাস ডেস্ক ভুল তথ্য দিচ্ছে, তাও জানানোর ব্যবস্থা আছে এখানে।



৩. স্ক্যান ইউআরএল: কোনো ওয়েবসাইটে লুকানো ক্ষতিকর প্রোগ্রাম শনাক্ত করার ক্ষেত্রে এই ওয়েবসাইটটি বেশ কার্যকর। বেশ কয়েকটি ভিন্ন ভিন্ন টুল ব্যবহার করে প্রাপ্ত ফলাফল ব্যবহারকারীর সামনে হাজির করে স্ক্যান ইউআরএল। এর পাশাপাশি ওয়েবসাইটটি সম্পর্কে বিভিন্ন তথ্যও দিয়ে থাকে এই টুলটি। স্ক্যান করার পর প্রতিটি ফলাফলের জন্য একটি আলাদা লিংক পাওয়া যাবে যা চাইলে অন্যদের সাথে শেয়ার করার সুযোগ থাকছে।

৪. ফিশট্যাংক: ধরুন আপনি কোনো একটি ওয়েবসাইটে গিয়ে দেখলেন হুবহু ফেসবুকের মতো একটি লগইন পেজ। কিছু না বুঝেই সেখানে ফেসবুকের ইউজারনেম ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে দেখলেন কোনো কিছুই আসছে না। কিছুক্ষণ পর খেয়াল করলেন ফেসবুক অ্যাকাউন্টে আর লগইন করতে পারছেন না। এমন হয়ে থাকলে আপনি ফিশিংয়ের শিকার হয়েছেন। ফিশট্যাংক নামের এই ওয়েবসাইটের মাধ্যমে এ ধরনের বিভিন্ন ফিশিং ওয়েবসাইট শনাক্ত করা যাবে। তবে আগেই জানিয়ে রাখি, এখানে কোনো ওয়েবসাইটের লিংক দেওয়ার পর একটি ট্র্যাকিং নাম্বার দেওয়া হবে। ফিশট্যাংক কর্তৃপক্ষ ম্যানুয়ালি ওয়েবসাইটটি যাচাই করে দেখবে এটি আদৌ ফিশিং সাইট কিনা। একটি নির্দিষ্ট সময় পর ট্র্যাকিং নাম্বার ব্যবহার করে ফলাফল জানা যাবে। তবে একই ওয়েবসাইট যদি আগেও স্ক্যান করা হয়ে থাকে, তাহলে তাৎক্ষনিকভাবেই জানা যাবে।

৫. গুগল ট্রান্সপারেন্সি রিপোর্ট: গুগলের এই টুলটি ব্যবহারের মাধ্যমেও জেনে নিতে পারবেন কোনো ওয়েবসাইট ঝুঁকিপূর্ণ কিনা। ম্যালওয়ারের পাশাপাশি ফিশিং রিস্ক সম্পর্কেও তথ্য দেবে গুগল ট্রান্সপারেন্সি রিপোর্ট।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

ফিফার সেরা একাদশের ভোটে নেই কুবারসি, আছেন মেসি-এমবাপে-হালান্ড

জুলাই ২১, ২০২৬

হস্তশিল্প খাতের উন্নয়নে ব্র্যাক ইউনিভার্সিটি ও বাংলাক্রাফটের সমঝোতা স্মারক সই

জুলাই ২১, ২০২৬

বিশ্বকাপ তারকা ওলিসেকে ঘিরে বিস্ফোরক অভিযোগ সাবেক প্রেমিকার

জুলাই ২১, ২০২৬

দেশে ফিরলে আইনের মুখোমুখি হতে হবে শেখ হাসিনাকে: আসিফ নজরুল

জুলাই ২১, ২০২৬

২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা, জনপ্রতি খরচ বাড়ল ৩৮ হাজার ৫১১ টাকা

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT