চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যে অভিযোগে গ্রেপ্তার যুবলীগের সম্রাট

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৪৭ অপরাহ্ণ ০৬, অক্টোবর ২০১৯
- সেমি লিড, অপরাধ
A A

ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটকে ক্যাসিনো পরিচালনার অভিযোগেই গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাবের মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ।

রোববার দুপুরে র‌্যাব সদর দপ্তরে অনানুষ্ঠানিক এক ব্রিফিংয়ে কথা বলেন র‌্যাব মহাপরিচালক।

এসময় তার কাছে জানতে চাওয়া হয়: সম্রাটের বিরুদ্ধে কী কী অভিযোগ রয়েছে? এমন প্রশ্নের জবাবে র‌্যাবের ডিজি বলেন: আমরা যেসব জায়গায় ক্যাসিনোর বিরুদ্ধে অভিযান চালিয়েছি, সেসব জায়গায় সম্রাটের নাম বারবার এসেছে। ক্যাসিনো পরিচালনার অভিযোগেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।

বেনজীর বলেন: সম্রাট আত্মগোপনে থাকার জন্য বিভিন্ন পন্থা অবলম্বন করেছিলেন, যাতে তাকে সহজে খুঁজে না পাওয়া যায়। ক্যাসিনোর বিরুদ্ধে অভিযান পরিচালনার দুই-একদিন দিন পরই সম্রাট ঢাকা ছেড়ে আত্মগোপনে ছিলেন।

‘সম্রাটের সঙ্গে আরমান নামে একজনকে আটক করা হয়েছে, তিনি এই ক্যাসিনোর সঙ্গে যুক্ত রয়ছেন’, বলেন র‌্যাবের ডিজি।

ক্যাসিনোর সঙ্গে আরও কারা জড়িত আছে? র‌্যাব মহাপরিচালক এমন প্রশ্নের জবাবে বলেন: আমরা অভিযান চালিয়ে ক্যাসিনো বন্ধ করেছি। ক্যাসিনোর সঙ্গে যারা সরাসরি জড়িত তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। যারা ক্যাসিনো পরিচালনার সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে আামাদের অভিযান চলমান আছে।

Reneta

তিনি বলেন: এটা একটা বড় ধরনের স্ট্র্যাটিজি। এর সুফল জনগণ আগামিতেও উপভোগ করতে পারবে। তবে এর ধারা ধরে রাখতে হলে শুধু একটি ফোর্স নয়, আইনশৃঙ্খলা বাহিনীর সকল ফোর্সকে একত্রিত হয়ে কাজ করতে হবে।

বেনজীর আহমেদ বলেন: কেউ আইনের উর্ধ্বে নয়। এদেশে সবাই সমান অধিকার ভোগ করবেন, সবাই আইন মেনে চলবেন৷ কেউ যদি আইন অমান্য করে বেআইনি কাজে লিপ্ত হন, তবে তাকে শাস্তি পেতে হবে।

অন্যদিকে রোববার দুপুর থেকে সম্রাটের কাকরাইলস্থ কার্যালয়ে অভিযান চালাচ্ছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

সম্রাটকে সঙ্গে নিয়ে দুপুর ১টা ৩৮ মিনিটে তার কার্যালয়ে যায় র‌্যাবের একটি দল। এসময় তারা ভবনের কলাপসিবল গেটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। শেষ খবর পাওয়া পর্যন্ত অভিযান  চলছিল।

এর আগে রোববার ভোরে কুমিল্লার চৌদ্দগ্রামে এক আত্মীয়ের বাড়ি থেকে সম্রাটকে তার সহযোগী ক্যাসিনো আরমানসহ আটক করা হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: যুবলীগসম্রাটসম্রাট গ্রেপ্তার
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ময়মনসিংহে হামে মোট মৃত্যু অর্ধশত, নতুন ভর্তি আরও ১৯

জুন ১৩, ২০২৬

কক্সবাজারের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

জুন ১৩, ২০২৬

শেরপুরে সাপের কামড়ে স্কুলছাত্রের মৃত্যু

জুন ১৩, ২০২৬

নেপালে বাংলাদেশ দূতাবাসের ‘ম্যাঙ্গো ডিপ্লোমেসি’

জুন ১৩, ২০২৬

বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের প্রথম কারো জোড়া গোল, প্যারাগুয়েকে নাচিয়ে জয়

জুন ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT