মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধ বা যুদ্ধাপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে সুপ্রিমকোর্ট এলাকা থেকে অন্য জায়গায় সরিয়ে নিতে একটি চিঠি দিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন।
সুপ্রিম কোর্ট প্রশাসনের এক কর্মকর্তা মঙ্গলবার এ কথা জানিয়েছেন। তিনি বলেন, সুপ্রিম কোর্টের বিচারকদের বসার জায়গার স্বল্পতা এবং প্রশাসনিক বিভিন্ন দফতরের স্থান সংকুলান না হওয়ায় এই ট্রাইব্যুনাল সরিয়ে নিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে চিঠি দেয়া হয়েছে।
যুদ্ধাপরাধের বিচারের উদ্দেশ্যে গঠিত এই ট্রাইব্যুনাল বর্তমানে পুরাতন হাইকোর্ট ভবনে এর কার্যক্রম পরিচালনা করছে।







