চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাষ্ট্রের সামুদ্রিক ড্রোন অবশেষে ফেরত দিলো চীন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৫০ অপরাহ্ণ ২০, ডিসেম্বর ২০১৬
আন্তর্জাতিক
A A
‘ইউএসএনএস বোডিচ’ নামের এই গবেষণা জাহাজের অংশ আটককৃত ড্রোনটি

‘ইউএসএনএস বোডিচ’ নামের এই গবেষণা জাহাজের অংশ আটককৃত ড্রোনটি

আটক করা যুক্তরাষ্ট্রের সমুদ্র গবেষণা বিষয়ক ড্রোন ডুবোযানটি চীন অবশেষে ফিরিয়ে দিয়েছে বলে নিশ্চিত করেছে পেন্টাগন।

দক্ষিণ চীন সাগরের যে এলাকা থেকে ‘ওশান গ্লাইডার’ নামের ড্রোনটি জব্দ করা হয়েছিল, তার কাছাকাছি জায়গা, সুবিক উপসাগরের প্রায় ৯২ কিলোমিটার উত্তর-পশ্চিমে দু’পক্ষ মিলিত হয়ে ড্রোনটি হস্তান্তর করে।

পেন্টাগন থেকে প্রকাশিত এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়েছে। সেখানে আরও বলা হয়, দক্ষিণ চীন সাগরের যেখানে আন্তর্জাতিক আইনে অনুমতি থাকবে, যুক্তরাষ্ট্র সেখানেই বিমান ওড়াবে, জলযান চালাবে এবং কার্যক্রম পরিচালনা করবে।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ও মঙ্গলবার এ ব্যাপারে একটি বিবৃতি দিয়েছে। সেখানে বলা হয়েছে, চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে বন্ধুত্বপূর্ণ আলোচনার পর স্থানীয় সময় দুপুরে সহজভাবেই হস্তান্তর কাজ শেষ হয়েছে।

আটক করা ড্রোনটি ছবির হলুদ রঙের এই ড্রোনটির মতোই

বৃহস্পতিবার দক্ষিণ চীন সাগরের আন্তর্জাতিক সমুদ্রসীমা থেকে যুক্তরাষ্ট্রের একটি সমুদ্র গবেষণা জাহাজের ওই ড্রোনটি পানির নিচ থেকে আটক করে নিয়ে যায় চীনের একটি ছোট সেনাদল। তবে আটক করার কারণ ব্যাখ্যা না করে দেশটি অভিযোগ করে, আমেরিকা ব্যাপারটি নিয়ে ‘অহেতুক বাড়াবাড়ি’ করছে।

গত কয়েক দশকে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে হওয়া সবচেয়ে গুরুতর সামরিক দ্বন্দ্বের একটি বলে মনে করা হচ্ছে এই ঘটনাটিকে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চীনড্রোনযুক্তরাষ্ট্র
শেয়ারTweetPin

সর্বশেষ

এমবাপে-ডেম্বেলের গোলে মরক্কোকে বিদায় করে সেমিতে ফ্রান্স

জুলাই ১০, ২০২৬

এমবাপের পেনাল্টি ঠেকিয়ে দিলেন বুনো, প্রথমার্ধে ফ্রান্সকে রুখে দিল মরক্কো

জুলাই ১০, ২০২৬
কক্সবাজারে থৈ থৈ করছে বন্যার পানি।ছবি: প্রতিনিধি।

চকরিয়া ও মাতামুহুরীতে বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

জুলাই ৯, ২০২৬

সাড়ে ৩ কোটি টাকার লটারি জিতলেন বাংলাদেশি প্রবাসী আতিক হাসান

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়েতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হেরে গেল বাংলাদেশ

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT