চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাষ্ট্রের টেক কোম্পানিগুলো যেভাবে বিলিয়ন বিলিয়ন ডলার আয় করেছে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:১৬ অপরাহ্ণ ১১, সেপ্টেম্বর ২০২১
- সেমি লিড, তথ্যপ্রযুক্তি
A A

কথিত ‘সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ’ চলার সময় যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী এবং অন্যান্য সরকারের সঙ্গে চুক্তির মাধ্যমে বিগ টেক (যুক্তরাষ্ট্রের শীর্ষ তথ্য প্রযুক্তি কোম্পানি) প্রতিষ্ঠানগুলো বিলিয়ন বিলিয়ন ডলার আয় করেছে।  ৯/১১ হামলার ঘটনার ২০তম বার্ষিকীতে প্রকাশিত এক রিপোর্টে এ কথা বলা হয়। 

বাসস জানায়, বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের তিনটি ক্যাম্পেইন গ্রুপের প্রকাশিত ‘বিগ টেক সেলস ওয়ার’ শীর্ষক রিপোর্টে এ কথা জানিয়ে বলা হয়, ২০০৪ সাল থেকে সরকারের সঙ্গে চুক্তির মাধ্যমে আমাজন, ফেসবুক, গুগল, মাইক্রোসফট এবং টুইটার এই বিপুল অর্থ আয় করেছে।

রিপোর্টে বলা হয়, ‘সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে’ জড়িত কেন্দ্রীয় সংস্থাগুলোর সঙ্গে প্রযুক্তি সংস্থা গুলোর চুক্তি ছিল। ‘২০০৪ সাল থেকে এ পর্যন্ত বিগ টেক কর্পোরেশন গুলি বিশেষ করে পেন্টাগন ও ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি’র চাহিদা পূরণ ও পরিষেবা প্রদানের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ আয় করেছে।

২০০১ সালের পর থেকে প্রতিরক্ষা শিল্প ডিজিটালাইজ করার চেষ্টা বৃদ্ধি পায়।  এরপর থেকে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ও গোয়েন্দা সংস্থার ক্লাউড কম্পিউটিং ও জিপিএস সফটওয়ার চাহিদা পূরণে বিগ টেক কোম্পানি গুলোর সঙ্গে চুক্তি করা হয়।

শুধুমাত্র প্রতিরক্ষা বিভাগ ২০০৪ সাল থেকে বিগ টেকের জন্য ৪৩.৮ বিলিয়ন ডলার ব্যয় করেছে। অ্যাকসন সেন্টার অন রেস অ্যান্ড দ্য ইকোনমি, সোশ্যাল জাস্টিস গ্রুপ লিটলসিস এবং এমপাওয়ার চেঞ্জ যৌথ উদ্যোগে এই রিপোর্ট প্রকাশ করেছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ৯/১১ হামলাআমাজনগুগলফেসবুকমাইক্রোসফট
শেয়ারTweetPin

সর্বশেষ

গাজীপুরের কাপাসিয়ায় একই পরিবারের ৫ জনকে হ/ত্যা

মে ৯, ২০২৬

‘ক্লিনিং ডে’ শুরু ডিএসসিসিতে, ছয় মাসে ঢাকা বদলে দেওয়ার আশা প্রশাসকের

মে ৯, ২০২৬

২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৪৩৫

মে ৯, ২০২৬

আইসিইউ থেকে লাইফ সাপোর্টে কারিনা, দোয়া চাইলেন ডানা

মে ৯, ২০২৬

যথাযথ শিক্ষা নিশ্চিত হলে কমবে মব কালচার: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

মে ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT