চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাষ্ট্রের আধিপত্যে টোকিও মহাযজ্ঞের পর্দা নামল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:০৮ পূর্বাহ্ন ০৯, আগস্ট ২০২১
অন্যান্য খেলা, স্পোর্টস
A A

রেকর্ড-বিশ্বরেকর্ড ভাঙা-গড়া। সোনা, রুপা, ব্রোঞ্জ জয়ের হাসির সঙ্গে শরীরে জাতীয় পতাকা জড়িয়ে জাতীয় সংগীতের তালে সিনা চওড়া করার গর্ব। অনেক স্বপ্নভঙ্গ আর আগামীর প্রত্যাশা সঞ্জীবনী করে পর্দা নামল গ্রেটেস্ট শো অন আর্থের। বাতি নিভল মহামারীকালের ক্রীড়া মহাযজ্ঞ টোকিও অলিম্পিকের।

গত ২৩ জুলাই পর্দা উঠেছিল, ১৭ দিনের রোমাঞ্চ আর আনন্দ-বেদনার কাব্য লিখে পদকে চীনের সাথে হাড্ডাহাড্ডি টক্করে যুক্তরাষ্ট্রের আধিপত্যের মধ্য দিয়ে রোববার ৮ আগস্ট শেষ হল টোকিও অলিম্পিক ২০২০ আসরের।

অনেক সমালোচনা ও প্রশ্নের মুখে মাঠে গড়িয়েছিল করোনাকালের গেমসের। স্বাগতিক জাপান তাতে দারুণ সাফল্য এনেছে। ২৭টি স্বর্ণ পদক, ১৪টি রুপা ও ১৭টি ব্রোঞ্জসহ মোট ৫৮ পদক নিয়ে তৃতীয় হয়ে ঘরের মাঠের গেমস শেষ করেছে জাপানিজরা।

সর্বোচ্চ সোনা জয়ের ফয়সালা হয়েছে অবশ্য শেষদিনে এসে। তাতে আধিপত্য ধরে রেখেছে গত রিও আসরে মোট ১২১ পদক জেতা যুক্তরাষ্ট্র। মার্কিনীরা ৩৯টি সোনার পদক জিতেছে এবার, সঙ্গে ৪১টি রুপা ও ৩৩টি ব্রোঞ্জসহ মোট ১১৩ পদক নিয়ে শীর্ষে।

টোকিওয় দুইয়ে চীন। দেশটি ৩৮টি স্বর্ণ পদক, ৩২টি রুপা ও ১৮টি ব্রোঞ্জসহ মোট ৮৮ পদক ঝুলিতে জমিয়ে এবারের গেমস শেষ করেছে। চীন রিও গেমসে জিতেছিল ৭০টি পদক।

রিও আসরে ৬৭টি পদক নিয়ে দ্বিতীয় হওয়া গ্রেট ব্রিটেন টোকিওতে চারে থেকে গেমস শেষ করেছে। দেশটি ২২টি সোনার পদক, ২১টি রুপা ও ২২টি ব্রোঞ্জসহ মোট ৬৫ পদক ঝুলিতে নিয়েছে এবার।

Reneta

টোকিওয় অন্তত একটি করে সোনার পদক জিতেছে ৬৩টি দেশ। ৮৬টি দেশ কোনো না কোনো পদক জিতেছে। বাংলাদেশ থেকে অংশ নিয়েছিলেন ছয় অ্যাথলেট, পদকের প্রত্যাশা পূরণ করতে পারেননি কেউই।

অলিম্পিকের পরের আসর ২০২৪ সালে, বসবে আইফেল টাওয়ার ও ল্যুভর মিউজিয়ামের অনিন্দ্যসুন্দর শহর ফ্রান্সের প্যারিসে।

Jui  Banner Campaign
ট্যাগ: অলিম্পিক-২০২১টোকিও অলিম্পিক-২০২১লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

বার্সায় ফিরবেন মেসি, তবে…

ফেব্রুয়ারি ৬, ২০২৬

শান্তর দুর্বারকে দেড়শতাধিক রানের লক্ষ্য দিল লিটনের ধূমকেতু

ফেব্রুয়ারি ৬, ২০২৬

এনসিপির সারোয়ার তুষারকে সমর্থন জানিয়ে জামায়াত প্রার্থীর মিছিল

ফেব্রুয়ারি ৬, ২০২৬

আইনশৃঙ্খলা বাহিনী কোনো ধরনের গুলি ছোড়েনি: অন্তর্বর্তী সরকার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

সংঘর্ষে রাকসুর জিএস সালাউদ্দিন আম্মার আহত

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT