চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাষ্ট্রে পরমাণু হামলার পরিকল্পনা প্রকাশ করেছে নর্থ কোরিয়া

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৫৯ পূর্বাহ্ণ ২৭, মার্চ ২০১৬
আন্তর্জাতিক
A A

এবার যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে ডুবোজাহাজচালিত পারমাণবিক ক্ষেপণাস্ত্র হামলার কল্পিত দৃশ্য (ভিডিও ছক)প্রকাশ করলো নর্থ কোরিয়া। শনিবার দেশটি এ প্রচারণামূলক ভিডিও প্রকাশ করে।

প্রতিবেশী সাউথ কোরিয়া ও তার মিত্র যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে চলমান হুমকি-ধমকির ধারাবাহিকতায় নর্থের এই ভিডিও প্রকাশিত হলো।

চার মিনিটের ভিডিওটির শিরোনাম দেওয়া হয়েছে, ‘শেষ সুযোগ’। এতে যুক্তরাষ্ট্র-কোরিয়া সম্পর্কের বিভিন্ন পর্যায়ের ঘটনা ধরা হয়েছে।

ভিডিওটি শেষ হয়েছে ডিজিটাল কৌশলে তৈরি করা একটি দৃশ্য দিয়ে যাতে দেখানো হয়, ডুবোজাহাজ থেকে নিক্ষিপ্ত একটি ক্ষেপণাস্ত্র মেঘের ভেতর দিয়ে উড়ে যাওয়ার পর গতিপথ বদলে পৃথিবীতে ফিরে আসছে।

এরপর সেটি আছড়ে পড়ে ওয়াশিংটনের লিঙ্কন মেমোরিয়ালের সামনের সড়কে। এতে মার্কিন আইনসভা ভবন ক্যাপিটল বিধ্বস্ত হয়ে যায়।

এ সময় পর্দার ওপরে কোরীয় ভাষায় লেখা ওঠে, ‘মার্কিন সাম্রাজ্যবাদীরা আমাদের দিকে এক ইঞ্চিও অগ্রসর হলে, আমরা তাৎক্ষণিকভাবে তাদের পারমাণবিক (অস্ত্র) দিয়ে আঘাত করব।’ আগুনে জ্বলন্ত মার্কিন পতাকা দেখিয়ে ভিডিও শেষ করা হয়।

Reneta

ভিডিওটি প্রকাশ করেছে নর্থ কোরিয়ার সরকারি প্রচারণামূলক ওয়েবসাইট ডিপিআরকে টুডে। এতে কোরীয় যুদ্ধের (১৯৫০-৫৩) বিভিন্ন ছবির পাশাপাশি ১৯৬৮ সালে মার্কিন গোয়েন্দা জাহাজ আটক ও নব্বইয়ের দশকে নর্থ কোরিয়ার পারমাণবিক কর্মসূচি নিয়ে প্রথম সংকটের বিভিন্ন দৃশ্য দেখানো হয়।

সম্প্রতি যুক্তরাষ্ট্র ও সাউথ কোরিয়া যৌথ সামরিক মহড়া করে। জবাবে নর্থের প্রেসিডেন্ট কিম জং উন হুমকি দেন সাউথ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের মহড়া যদি নর্থ কোরিয়ার একটি গাছ বা একটি ঘাসেরও ক্ষতি করে তাহলে অবিলম্বে পারমাণবিক হামলা চালিয়ে তার জবাব দেওয়া হবে।

এর আগে যুক্তরাষ্ট্র ও সাউথ কোরিয়াকে  ‘জ্বালিয়ে-পুড়িয়ে ছাই’ করে দেওয়ার হুমকি দিয়েছিল নর্থ কোরিয়া।

ভিডিওতে দেখুন-হামলা পরিকল্পনার কৌশল-

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কিম জং উননর্থ কোরিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনা-সুইজারল্যান্ড লড়াই: পরিসংখ্যান কী বলছে

জুলাই ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

রাইফেলধারী ইসরায়েলিদের হাতে ঘণ্টার বেশি আটকে ছিলেন মার্কিন কংগ্রেসম্যান

জুলাই ১১, ২০২৬

ইংল্যান্ড-নরওয়ে লড়াই: পরিসংখ্যান কী বলছে

জুলাই ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন বাংলাদেশিদের অভিবাসী ভিসা স্থগিত, ব্যাখ্যা দিল যুক্তরাষ্ট্র

জুলাই ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

বন্যা পরিস্থিতির অবনতি, পাঁচ জেলায় ভূমিধসের বিশেষ সতর্কতা

জুলাই ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT