চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাষ্ট্রকে হারিয়ে তৃতীয় কলম্বিয়া

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:২১ পূর্বাহ্ন ২৬, জুন ২০১৬
স্পোর্টস
A A

শতবর্ষী কোপা আমেরিকায় কলম্বিয়া তৃতীয় হয়েছে। কার্লোস বাক্কার একমাত্র
গোলে স্বাগতিক যুক্তরাষ্ট্রকে ১-০ গোলে হারিয়ে কোপা আমেরিকা-২০১৬ মিশন শেষ
করলো কলম্বিয়ানরা।

অতিরিক্ত সময়ের শেষ দু’মিনিটে দুটো লাল কার্ড দু’দলের ঝুলিতে। কোপা আমেরিকায় ‘কলম্বিয়া-যুক্তরাষ্ট্রের‘ তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের শেষ মুহূর্তের দৃশ্য এটি।

অ্যারিজোনার ফিনিক্স স্টেডিয়ামে পরিসংখ্যান হিসেবে অনেকটা সমান তালেই লড়েছে দু’দল। তবে আগের ম্যাচগুলোর পারফরম্যান্স বিবেচনায় কিছুটা পিছিয়ে জার্গেন ক্লিন্সম্যানের মার্কিন শিবির।

৭ জুন গ্রুপ পর্বে প্যারাগুয়ের বিপক্ষে গোলের পর খরা কাটানোর সুযোগ পেলেন কলম্বিয়া ও এসি মিলানের তারকা স্ট্রাইকার কার্লোস বাক্কা। ৩১ মিনিটে ডি-বক্সের ভেতরে আরিয়াসের গুছিয়ে দেয়া বল হেডে জালে জড়ান এই কলম্বিয়ান প্রতিনিধি। আর এটিই ম্যাচের একমাত্র গোল।

বিরতি থেকে ফিরে কলম্বিয়ানদের অগোছালো অ্যাটাকেও ছিল এগিয়ে যাওয়ার সুযোগ। তবে ফ্রি-কিক থেকে মার্কিনদের খেলা সমতায় ফেরানোর চেষ্টা ভেস্তে দেন আসরের অন্যতম সেরা গোলরক্ষক অসপিনা।

ইনজুরি টাইমে লাল কার্ড দু’টো স্কোরলাইন পাল্টাতে না পারলেও ১৯৯৫ সালের পর কোপা আমেরিকায় যুক্তরাষ্ট্রকে হারিয়ে আবারও তৃতীয় কলম্বিয়া।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কোপা আমেরিকা
শেয়ারTweetPin

সর্বশেষ

কঠিন এবং অজনপ্রিয় সংস্কারগুলোর বাস্তবায়ন চায় আইএমএফ

কঠিন এবং অজনপ্রিয় সংস্কারগুলোর বাস্তবায়ন চায় আইএমএফ

এপ্রিল ১৭, ২০২৬

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সরকারি-বেসরকারি পার্থক্য থাকছে না: ববি হাজ্জাজ

এপ্রিল ১৭, ২০২৬
ইসরাইল ও লেবাননের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি

ইসরাইল ও লেবাননের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি

এপ্রিল ১৭, ২০২৬
ছবি: প্রতিনিধির ফুটেজ থেকে নেয়া।

মানিকগঞ্জে শিশু হত্যায় জড়িত সন্দেহে গণপিটুনিতে নিহত ২

এপ্রিল ১৭, ২০২৬

যুদ্ধবিরতির ইঙ্গিতে কমেছে তেলের দাম বিশ্ববাজারে

এপ্রিল ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT