চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যারা পেলেন সিটি ব্যাংক আনন্দ আলো সাহিত্য পুরস্কার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:২৯ অপরাহ্ণ ০৮, এপ্রিল ২০১৯
বিনোদন
A A

প্রতি বছরের মত এবছরও একুশে বইমেলায় প্রকাশিত বইগুলো থেকে ‘সিটি ব্যাংক আনন্দ আলো সাহিত্য পুরস্কার ২০১৯’ প্রদান করা হল। আজ দুপুর ১২টায় চ্যানেল আই ভবনে এই পুরস্কার প্রদানের আয়োজনটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান। সেই সাথে উপস্থিত ছিলেন ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, বাংলা একাডেমীর মহাপরিচালক হাবিবুল্লাহ সিরাজী ও সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাশরুর আরেফিন।

ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর পুরস্কার প্রাপ্ত সকল লেখকদের অভিনন্দন জানিয়ে বলেন, “বিগত ১৪ বছর যাবত আনন্দ আলো সাহিত্যে পুরস্কার প্রদান করে আসছে যার সাথে চ্যানেল আই বিশেষ ভাবে সম্পৃক্ত। চ্যানেল আইয়ের সাথে সিটি ব্যাংকের আন্তরিক সম্পৃক্ততা তা যেন আগামীতেও বজায় থাকে এবং আরো দৃঢ় হয় সেই কামনা করছি”।

এবছর সাহিত্যের বিভিন্ন শাখায় মোট ১২জন লেখক ‘সিটি ব্যাংক আনন্দ আলো সাহিত্য পুরস্কার’ গ্রহণ করলেন। এর আগে ২৬শে মার্চ আনন্দ আলোর সম্পাদক রেজানুর রহমান ঘোষণা করেছিলেন বিজয়ীদের নাম।

পুরস্কারপ্রাপ্ত লেখকেরা হলেন: কথা সাহিত্যে যৌথভাবে সৈয়দ মনজুরুল ইসলাম ও শাহাদুজ্জামান। মনজুরুল ইসলামের বইয়ের নাম ‘কয়লা তলা ও অন্যান্য গল্প’। বইটির প্রকাশক অন্য প্রকাশ। প্রথমা থেকে প্রকাশিত শাহাদুজ্জামানের বইয়ের নাম ‘মামলার সাক্ষী ময়না পাখি’।

Reneta

কবিতায় যৌথভাবে মারুফুল ইসলাম ও আফজাল হোসেন। অন্য প্রকাশের ‘পানতুম’ বইয়ের জন্য মারুফুল ইসলাম এবং অনন্যা প্রকাশনী থেকে ‘উনিশ নম্বর কবিতা মোকাম’-এর জন্য আফজাল হোসেন। প্রবন্ধ ও মুক্তিযুদ্ধে যৌথভাবে সিরাজুল ইসলাম চৌধুরী ও মেজর জেনারেল মো. সরোয়ার হোসেন। কথা প্রকাশ থেকে ‘সময় বহিয়া যায়’-এর জন্য সিরাজুল ইসলাম চৌধুরী এবং প্রিয়মুখ প্রকাশনা থেকে ‘১৯৭১: প্রতিরোধ সংগ্রাম বিজয়’ বইটির জন্য মেজর জেনারেল মো. সরোয়ার হোসেন।

ভ্রমণ ও আত্মজীবনীতে ফারুক মঈনউদদীন সুদূরে অদূর দুয়ার -সময় প্রকাশনী। শিশুসাহিত্যে যৌথভাবে নাম আছে মুস্তাফিজ শফি ও মোকারম হোসেনের। কথা প্রকাশ থেকে শফির বইটির নাম ‘ভূত কল্যাণ সমিতি’ এবং শিশু প্রকাশ থেকে মোকাররমের বইটির নাম ‘রঙের গাছ’।

এছাড়াও প্রথম বই শাখায় আছে জার্নিম্যান থেকে প্রকাশিত ‘ঘটনা কিংবা দুর্ঘটনার গল্প’র জন্য মাজহারুল ইসলাম, অন্য প্রকাশ থেকে ‘নিঃসঙ্গতার পাখিরা’র জন্য হক ফারুক আহমেদ এবং জার্নিম্যান থেকে ‘অন ডে’জ লাইক দিস’-এর জন্য শায়রা আফরিদা ঐশী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

যে নাটক দেখে দর্শক বলছেন ‘না চাইলেও কেঁদে ফেললাম’!

জুলাই ৩১, ২০২৬

সহশিল্পী থেকে জীবনসঙ্গী, টম-জেন্ডেয়ার ১০ বছরের সফর

জুলাই ৩১, ২০২৬

নেটদুনিয়ায় তোলপাড়, বাংলাদেশে কি তৈরি হচ্ছে ‘ডিডিএলজে’?

জুলাই ৩১, ২০২৬

জুমার দিনে কেন বেশি বেশি দরূদ শরিফ পাঠ করবেন?

জুলাই ৩১, ২০২৬

কর্মক্ষেত্রে এমপ্লয়ার ব্র্যান্ডিং কেন জরুরি?

জুলাই ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT