চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যানজট এড়াতে মেট্রোতে শাবানা আজমী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:১০ পূর্বাহ্ণ ০৮, এপ্রিল ২০১৭
বিনোদন
A A
মেট্রোতে শাবানা আজমীর সেলফি

মেট্রোতে শাবানা আজমীর সেলফি

তারকারা কালো কাঁচে ঘেরা দামী গাড়ি ছাড়া সচরাচর রাস্তায় বের হন না। এক্ষেত্রে ব্যতিক্রম কাজ করলেন শাবানা আজমী। অফিস টাইমের যানজট এড়ানোর জন্য গাড়ি ছেড়ে দিল্লীর মেট্রোতে চেপে রওনা দিলেন তিনি।

টুইটারে মেট্রোতে ভ্রমণের একটি ছবি দিয়েছেন। সাথে লিখেছেন, ‘জরুরী কাজে পৌঁছানোর জন্য যানজট এড়াতে এয়ারপোর্ট থেকে দিল্লীর মেট্রোতে চড়েছি। দারুণ এবং পরিচ্ছন্ন।’

৬৬ বছর বয়সী এই অভিনেত্রী পরবর্তীতে জানান,  তিনি সময় মতো তার জরুরী কাজ সারতে পেরেছেন। এজন্য তিনি দিল্লীর মেট্রো সার্ভিসের প্রশংসা করেছেন। তিনি বলেছেন, ‘বন্ধুরা, আমি কাজ সারতে পেরেছি। ব্যক্তিগত গাড়িতে গেলে সময় মতো পৌঁছানো সম্ভব হতো না। এটা পাবলিক ট্রান্সপোর্টের জাদু। দিল্লী মেট্রো অসাধারণ!’

মেট্রোতে ইন্দিরা গান্ধী এয়ারপোর্টের টার্মিনাল ৩ থেকে নিউ দিল্লী মেট্রো স্টেশন পৌঁছাতে সময় লাগে মাত্র ১৯ মিনিট। গাড়িতে গেলে দূরত্ব হল ২২.৭ কিলোমিটার। গাড়িতে যেতে সময় লাগে প্রায় এক ঘণ্টা।

শাবানা আজমির পরবর্তী ছবি ‘সোনাটা’। ইংরেজি ভাষার এই ছবিটি পরিচালনা করেছেন অপর্ণা সেন। মারাঠি সাহিত্যিক মহেশ এলকুঞ্চওয়ারের নাটক ‘সোনাটা’ অবলম্বনে ছবির চিত্রনাট্য তৈরি করা হয়েছে। অবিবাহিত মধ্যবয়স্ক তিন নারীর বন্ধুত্ব দেখানো হবে ছবিতে। এই ছবিতে শাবানা আজমীর কণ্ঠে শোনা যাবে দুটি রবীন্দ্রসঙ্গীত। এছাড়াও নন্দিতা দাসের ছবি ‘মান্টো’তেও অভিনয় করবেন শাবানা আজমী। উপমহাদেশের প্রখ্যাত সাহিত্যিক সাদাত হোসেন মান্টোর জীবনী নিয়ে তৈরি হবে ছবিটি। লেখক মান্টোর চরিত্রে অভিনয় করবেন নওয়াজউদ্দিন সিদ্দিকী। এতে শাবানা আজমীকে দেখা যাবে একজন সংগীত বিশারদের ভূমিকায়। ছবিতে তার নাম ‘জোদাবাই’। মিড-ডে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: শাবানা আজমী
শেয়ারTweetPin

সর্বশেষ

ট্রিলিয়ন ডলার অর্থনীতির লক্ষ্য নিয়ে আজ জাতীয় বাজেট

জুন ১১, ২০২৬

এগিয়ে থাকবে বেলজিয়াম, নকআউটের লড়াইটা মিশর ও ইরানের

জুন ১০, ২০২৬

আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের আনন্দ র‌্যালি

জুন ১০, ২০২৬

বিশ্বকাপের মঞ্চে বয়স শুধু সংখ্যা: ৪০ পেরিয়েও ইতিহাস গড়া ২০ কিংবদন্তি

জুন ১০, ২০২৬

সংসদ সদস্যদের জন্য ‘বাজেট হেল্পডেস্ক’ উদ্বোধন করলেন স্পিকার

জুন ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT