পদ্মা সেতুর কাজে ফেরি বন্ধ থাকায় যাত্রাবাড়ী-মাওয়া-ভাংগা মহাসড়ক ব্যবহারকারী যানবাহনকে বিকল্পরুটে চলাচলের পরামর্শ দিয়েছে সেতু বিভাগ।
বুধবার শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌ-চ্যানেলের মাঝ বরাবর পদ্মা সেতুর একত্রিশতম স্প্যান স্থাপন করা হবে।
এদিন সকাল এগারটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত শিমুলিয়া-কাঁঠালবাড়ি চ্যানেল দিয়ে ফেরি, লঞ্চ, স্পীডবোট, ট্রলারসহ সকল ধরণের জলযান চলাচল পুরোপুরি বন্ধ থাকবে।
যাত্রীদের ভুগান্তি এড়াতে পরামর্শ দিয়েছে সেতু বিভাগের উপ-প্রধান তথ্য কর্মকর্তা মো. আবু নাছের
গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে, মহাসড়ক এবং জলপথ ব্যবহারকারীদের সাময়িক এ অসুবিধার জন্য দু:খপ্রকাশ করা হয়।








