চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যশের সঙ্গে ঢাক বাজালেন নুসরাত, সাদামাটা সাজে মণ্ডপে শ্রাবন্তী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:২৫ অপরাহ্ণ ১৪, অক্টোবর ২০২১
বিনোদন
A A

বছর ঘুরে আবারও এসেছে শারদীয় দুর্গোৎসব। টলিউড তারকারা বছরের এই সময়টাতেই দম ফেলার ফুসরত পান না। পূজার ছুটিতে ঘুরে বেড়ান শহরের বিভিন্ন মণ্ডপে। আর তারা কীভাবে পূজা উপভোগ করছেন, সেদিকে চোখ থাকে ভক্তদের।

তারকারাও তাই ভক্তদের সঙ্গে ভাগ করে নেন নিজেদের সাজ থেকে ব্যক্তিগত সব মুহূর্তের ছবি।

নবমীর সকালে হলুদ পাঞ্জাবি পরে ঢাক বাজিয়েছেন প্রসেনজিৎ। ক্যাপশনে লিখেছেন, ‘ঢাকের বাদ্যি মানেই মন ভালো করে দেওয়া ছন্দ…নবমীর শুভেচ্ছা রইলো।’

এর আগে বঅষ্টমীর সকালে ছেলে মিশুককে নিয়ে প্রসেনজিৎকে দেখা গেছে প্রতিমার সামনে। পাজামা-পাঞ্জাবিতে বাবা, আর ধুতি-পাঞ্জাবিতে ছেলে। সামাজিক মাধ্যমে শেয়ার করা ছবিতে প্রসেনজিৎ লিখেছেন, ‘মহাষ্টমীর শুভেচ্ছা। বন্ধুবান্ধব, পরিবারের সঙ্গে খুব ভালো কাটুক।’

Reneta

অষ্টমীর দিনে ভবানীপুরের মল্লিকবাড়ির পূজাতে ছেলেকে নিয়ে মণ্ডপে গিয়েছিলেন কোয়েল মল্লিক। ফেসবুকে ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, সকলকে জানাই মহা অষ্টমীর আন্তরিক প্রীতি, শুভেচ্ছা আর অনেক অনেক ভালোবাসা…সকলে সুস্থ থাকবেন আর কোভিড বিধি মেনে প্রচুর আনন্দ করবেন।

যশের সঙ্গে প্যান্ডেল হপিং করছেন নুসরাত। এই বছরের পূজাটা নুসরাতের জন্য বিশেষ। কারণ মা হওয়ার পর এটাই তার ছেলের সাথে প্রথম পূজা। তবে ছেলেকে মণ্ডপে আনেননি তিনি। পূজা মণ্ডপে ঢাকি ও পূজা উদ্যোক্তাদের অনুরোধে যশের সঙ্গে ঢাক বাজাতেও দেখা গেছে নুসরাতকে। দুজনে পূজা বেশ করছেন।

অষ্টমীর সকালে অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে দেখা গেছে হাল্কা সাজে। জাঁকজমক নেই, তবু সাদা আনারকলিতে অল্প সাজে প্রতিমার সামনে নায়িকাকে খুবই স্নিগ্ধ দেখিয়েছে।

দুর্গাপূজায় পোষা কুকুরকে নিয়ে মণ্ডপে গিয়েছিলেন অভিনেত্রী সাংসদ মিমি চক্রবর্তী। সোশ্যাল মিডিয়ায় ভাগ করেছিলেন সেই ছবিও।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নুসরাতপ্রসেনজিৎমিমিযশশ্রাবন্তী
শেয়ারTweetPin

সর্বশেষ

অস্ট্রেলিয়াকে প্রথমবার ওয়ানডে সিরিজে হারানোর মহাকাব্য লিখল বাংলাদেশ

জুন ১১, ২০২৬

১৫০ সিসির বেশি মোটরসাইকেল নিবন্ধনেও লাগবে টিআইএন

জুন ১১, ২০২৬

যোগাযোগ অবকাঠামো খাতে ৫৯ হাজার ৭৬৬ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব

জুন ১১, ২০২৬

”দুর্যোগে সর্তকবার্তা মানলে ক্ষয়ক্ষতির পরিমাণ কমবে”

জুন ১১, ২০২৬
জাতীয় রাজস্ব ভবন। ছবি: জাতীয় রাজস্ব বোর্ডের ওয়েব সাইট

সেরা ৬৭ জন করদাতা পাবেন পুরস্কার, থাকছে বিশেষ সুবিধা

জুন ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT