চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ময়মনসিংহে পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:১২ অপরাহ্ণ ০৩, মার্চ ২০১৯
- সেমি লিড, জনপদ, ময়মনসিংহ
A A

ময়মনসিংহে কালিবাড়ী পুরাতন গুদারাঘাট বালুরচরে গোয়েন্দা পুলিশের সঙ্গে মাদকবিক্রেতাদের ‘বন্দুকযুদ্ধে’র ঘটনা ঘটেছে। এতে লালু মিয়া (৪৫) নামে এক মাদকবিক্রেতা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন দুই পুলিশ সদস্যও।

শনিবার দিনগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে ওই এলাকায় কিছু মাদকবিক্রেতা মাদক কেনাবেচা করছে। এসময় তাদের আটক করার চেষ্টা করলে তারা পুলিশকে লক্ষ্য করে অতর্কিতভাবে গুলি ও ইটপাটকেল মারতে থাকে।
এসময় পুলিশও আত্মরক্ষার্থে শর্টগানের ১২ রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে। এক পর্যায়ে মাদকবিক্রেতারা গুলি করতে করতে পালিয়ে যায়।

Banglabid

এতে মতিউল ইসলাম ও শফিকুল ইসলাম নামে দুইজন কনস্টেবল আহত হয়। এসময় ঘটনাস্থল থেকে ১৫০ গ্রাম হেরোইন ও ৩০০ পিস ইয়াবাসহ ওই মাদকবিক্রেতাকে আহত অবস্থায় পাওয়া যায়।

পরে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত মাদকবিক্রেতার বিরুদ্ধে ৭টি মাদকের মামলাসহ ৮টির বেশি মামলা রয়েছে বলেও জানান ওসি শাহ কামাল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বন্দুকযুদ্ধ
শেয়ারTweetPin

সর্বশেষ

Argentine footballer Claudio Caniggia lines up on a pitch prior to playing for the Argentina national team in the Four Nations tournament match between Argentina and West Germany in West Berlin on 2nd April 1988. West Germany would go on to win the match 1-0. (Photo by Bob Thomas Sports Photography via Getty Images)

ঢাকায় আসছেন কিংবদন্তি ম্যারাডোনার সতীর্থ ক্যানিজিয়া

আগস্ট ১৬, ২০২৬

ওমেন’স চ্যাম্পিয়ন্স লিগে অভিষেকের অপেক্ষায় রাজশাহী স্টারস

আগস্ট ১৬, ২০২৬

থাইল্যান্ডে সাঁতারে আরেকটি স্বর্ণজয় রাফির

আগস্ট ১৬, ২০২৬

‘বিভ্রান্তকারীদের সমুচিত জবাব দিতে হবে, দেশকে স্থিতিশীল রাখতে হবে’

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে লঘুচাপ: চার সমুদ্রবন্দর ও সাত অঞ্চলে সতর্ক সংকেত

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT