ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের কোভিড ইউনিটে গত ২৪ ঘণ্টায় ১৬ জনের মৃত্যু হয়েছে।
এর মধ্যে ৭ জন করোনা ও ৯ জন উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছেন। জেলায় এ পর্যন্ত করোনায় ২১৩ জন মৃত্যুবরণ করেছেন।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের কোভিড ইউনিটের ফোকাল পার্সন ডা. মহিউদ্দিন খান মুন জানান, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরনকারী ১৬ জনের মধ্যে ৭ জন করোনা পজিটিভ ছিলেন। আর বাকি ৯ জন ভর্তি ছিলেন উপসর্গ নিয়ে। মৃতদের মধ্যে ময়মনসিংহের ৭ জন, নেত্রকোনার ৫ জন, শেরপুরের ৩ জন ও গাজীপুরের ১ জন ছিলেন। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল আইসিইউতে ২২ জনসহ করোনা ইউনিটে ৪২৯ জন চিকিৎসাধীন রয়েছে। নতুন করে ১৪১৭ টি নমুনা পরীক্ষায় ৪৩৩ জন শনাক্ত হয়েছে।







