চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ম্যাশন বিতর্কে মুখ খুললেন ম্যানইউ বস

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৪৮ অপরাহ্ণ ০৪, ফেব্রুয়ারি ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

গত কয়েকদিন ইউরোপিয়ান ফুটবলে নেতিবাচক আলোচনায় ম্যাশন গ্রিনউড। বান্ধবীকে ধর্ষণ, হামলা ও হত্যার হুমকির অভিযোগে ইতোমধ্যে তাকে ছেড়েছে ক্লাব, স্পন্সর হয়ে সবকিছু। সহিংসতার দায়ে হয়েছিলেন গ্রেপ্তার, জেলে দুদিন কাটিয়ে জামিনও পেয়েছেন প্রতিভাবান এ স্ট্রাইকার।

চলমান ম্যাশন বিতর্ক সামাজিক যোগাযোগ মাধ্যম ছাপিয়ে আলোচনায় এসেছে প্রতিটি ক্ষেত্রেই। এবার বিষয়টি নিয়ে নীরবতা ভাঙলেন রালফ র‌্যাঙ্গনিক। রেড ডেভিলদের জন্য বিষয়টি অস্বাভাবিক মনে করছেন ম্যানইউ কোচ।

‘বিষয়টি সবার জন্য অস্বাভাবিক এক পরিস্থিতি।’ জানিয়ে বৃহস্পতিবার র‌্যাঙ্গনিক বলেন, ‘অবশ্যই ম্যাশনের ঘটনাটি দলের মধ্যে ছিল। তারা মানুষ এবং বিরতির আগে ম্যাশন দলের অংশ ছিল। আমাদের অভ্যন্তরীণ আলোচনা হয়েছে। আমি নিশ্চিত, অভ্যন্তরীণ আলোচনাগুলি অভ্যন্তরীণ হওয়া উচিত বলে সবাই বুঝবেন।’

গ্রিনউড সহিংসতার দায়ে পেয়েছেন ক্লাবের নিষেধাজ্ঞা। ম্যানচেস্টার উইঙ্গারের জার্সিও অদল-বদল করার সিদ্ধান্ত নিয়েছে রেড ডেভিলদের ক্লাব। ক্লাবের স্পন্সর হয়ে সব ধরণের বিজ্ঞাপনেও নিষিদ্ধ হয়েছেন গ্রিনউড।

কদিন আগে, রক্তাক্ত ছবি ও ভিডিও পোস্ট করে গ্রিনউডের বিরুদ্ধে মারধরের অভিযোগ এনেছিল তার বান্ধবী হ্যারিয়েট রবসন। ইংলিশ স্ট্রাইকারের সেই সহিংসতার খবর দ্রুত ছড়িয়ে পরে সামাজিক মাধ্যমগুলোতে। ধর্ষণ ও হামলার অভিযোগে গ্রেপ্তার হন। দুদিন জেলে থেকে মুক্তি পান ইংলিশদের এ স্ট্রাইকার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইংল্যান্ডগ্রিনউডম্যানইউর‍্যাঙ্গনিকলিড স্পোর্টসহ্যারিয়েট
শেয়ারTweetPin

সর্বশেষ

মহাবিশ্বের গোপন সত্য ফাঁস করবেন স্পিলবার্গ!

জুন ১১, ২০২৬

নতুন প্রধানমন্ত্রী ও নতুন অর্থমন্ত্রীর ‘প্রথম বাজেট’ পেশ

জুন ১১, ২০২৬

বাজেটে নতুন পে-স্কেল বাস্তবায়ন বিষয়ে যে ‘সুখবর’

জুন ১১, ২০২৬
ছবি: জাতীয় বাজেট ২০২৬-২৭

বাজেটে কমছে ও বাড়ছে যেসব পণ্যের দাম

জুন ১১, ২০২৬

বাংলাদেশের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া

জুন ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT