চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ম্যানইউ’র সঙ্গে অদৃশ্য ‘যুদ্ধে’ জুভেন্টাস

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৫৩ পূর্বাহ্ন ১২, ডিসেম্বর ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপের শেষ ম্যাচে যে বড় দলগুলো বুধবার রাতে মাঠে নামবে, নকআউটে যাওয়া নিয়ে তাদের কারোই কোনো টেনশন নেই। কয়েকটি দল শুধু লড়বে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় রাউন্ডে যেতে।

রিয়াল মাদ্রিদ শুধু আগেই নকআউট নিশ্চিত করেনি, গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সেটা আগে থেকে করে রেখেছে। তাই রুশ ক্লাব সিএসকে মস্কোর বিপক্ষে তাদের ম্যাচটি স্রেফ নিয়মরক্ষার।

যদিও রিয়ালের কোচ সান্টিয়াগো সোলারি এই ম্যাচেও হারতে চাইবেন না। ম্যাচের আগে আর্জেন্টাইন এই কোচের মন্তব্য, ‘শুধু চ্যাম্পিয়ন্স লিগ বা লা লিগা নয়, আমার কাছে কোপা ডেল রে, বিশ্ব ক্লাব কাপ সবই গুরুত্বপূর্ণ।’

রিয়ালের গ্রুপের আরেক দল এএস রোমার দ্বিতীয় রাউন্ড ও নিশ্চিত। বুধবার রাতে ইতালিয়ান ক্লাবটির প্রতিপক্ষ চেক প্রজাতন্ত্রের ক্লাব এফ সি ভিক্টোরিয়া প্লাজেন।

লড়াই জমজমাট গ্রু ‘এফ’-এ। পাঁচ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে এই গ্রুপের শীর্ষে ম্যানচেস্টার সিটি। কিন্তু গার্দিওলার দলকে টপকে শীর্ষে উঠে যেতে পারে অলিম্পিক লিঁও।

যদি বুধবার রাতের শেষ ম্যাচে হফেইনহেমের কাছে হেরে যায় সিটি। সেক্ষেত্রে শাকতার দোনেস্ককে হারালেই চলবে ফরাসি ক্লাব লিঁও’র। আবার শাকতার যদি লিঁওকে হারিয়ে দেয়, তাহলে ইউক্রেনের এই ক্লাবই গ্রুপের দ্বিতীয় হয়ে নকআউটে চলে যাবে।

Reneta

ছোটখাটো হিসাবের ম্যাচে এদিনও গার্দিওলাকে দল সাজাতে হবে কেভিন ডি ব্রুইন ও বেঞ্জামিন মেন্ডিকে ছাড়া। ইনজুরির কারণে নেই তারা। সার্জিও আগুয়েরো এবং ডেভিড সিলভাও খেলতে পারবেন কিনা তা অনিশ্চিত।

‘এইচ’ গ্রুপে ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াই ক্রিস্টিয়ানো রোনালদোর জুভেন্টাসের। ইংলিশ জায়ান্টদের পয়েন্ট ১০, আর রোনালদোর দলের ১২। সুইজারল্যান্ডের ইয়াং বয়েজের কাছে যদি আটকে যায় রোনালদো-দিবালারা। আর ম্যানইউ যদি ভ্যালেন্সিয়াকে হারায় তাহলে রেড ডেভিলরাই চ্যাম্পিয়ন।

গ্রুপ ‘ই’তে আবার গ্রুপ সেরা হওয়ার লড়াইতে বায়ার্ন মিউনিখ ও আয়াক্স আমস্টারডামের। বুধবার রাতে মুখোমুখি এই জার্মান ও ডাচ দুই ক্লাব। এই ম্যাচে যে জিতবে সেই গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে পরের রাউন্ডে পা রাখবে।

Jui  Banner Campaign
ট্যাগ: চ্যাম্পিয়ন্স লিগজুভেন্টাসম্যানইউরিয়াল মাদ্রিদলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বাংলাদেশে চীনের প্রভাব ঠেকাতে তৎপর যুক্তরাষ্ট্র

ফেব্রুয়ারি ১১, ২০২৬

ধ্বংসস্তূপের মাঝেই গাজায় ফিরেছে ফুটবল

ফেব্রুয়ারি ১১, ২০২৬

ভোট পর্যবেক্ষণে ঢাকায় ৩৯৪ আন্তর্জাতিক পর্যবেক্ষক, ১৯৭ বিদেশি সাংবাদিক

ফেব্রুয়ারি ১১, ২০২৬

রক্তাক্ত পথ মাড়িয়ে যেভাবে ফিরে পাওয়া ভোটাধিকার

ফেব্রুয়ারি ১১, ২০২৬

সাতক্ষীরায় কালোজিরা চাষে আগ্রহ বাড়ছে কৃষকের

ফেব্রুয়ারি ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT