চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ম্যানইউ ছাড়ছেন রোনালদো?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৪১ অপরাহ্ণ ০৭, জানুয়ারি ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

রেড ডেভিলদের ডেরায় ক্রিস্টিয়ানো রোনালদোর প্রত্যাবর্তন ক্লাবটির জন্য ‘কাল’ হয়েছে। ক্লাবটির ডিএনএ খুইয়ে দিচ্ছেন সিআর সেভেন। মাঠে-বাইরে তার আচরণ সতীর্থদের ফর্মেও বাধা সৃষ্টি করছে। এমনকি ম্যানইউর জয়খরায় অন্যতম কারণও পর্তুগিজ সুপারস্টার।

জিয়ানলুইজি বুফন থেকে গ্যাব্রিয়েল আগবনলাহোরের পর অনেকে মেতেছেন রোনালদোর এমন সমালোচনায়। একগাদা অভিযোগে অভিযুক্ত রোনালদো ম্যানইউ ছেড়ে দিক, এমনও চাইছেন অনেকে। এদিকে ইংলিশ ক্লাবটিও তরুণ ফরোয়ার্ড জুলিয়ান আলভারেজের প্রতি আগ্রহ প্রকাশ করছে। তবে ঠিক উল্টো অবস্থানে আছেন সিআর সেভেনের এজেন্ট হোর্হে মেন্ডেস।

তার মতে, রোনালদো পুরনো ক্লাবে খুশি আছেন। বরাবরের মতো কঠিন এবং দুর্দান্ত পারফরম্যান্স চালিয়ে যাচ্ছেন। তার দৃঢ় বিশ্বাস, চলতি মৌসুম সিআর সেভেনের জীবনের অন্যতম হতে চলেছে। তিনি অন্যকোথাও নয়, ম্যানইউতেই থাকবেন।

রোনালদো সর্বকালের সেরা ফুটবলারদের একজন, সমালোচনাও তার পিছু ছাড়ে না। ম্যানইউতে যতটা পারফর্ম করছেন, একটা সময় সেটির থেকেও বাজে সময় কাটিয়েছিলেন রিয়াল মাদ্রিদে। কিন্তু তখন আগবনলাহো বা বুফনের মতো কেউ এমনভাবে সমালোচনা করার সাহস পাননি। ক্লাব থেকে চলে যাওয়ার কথাও বলেননি।

ক্যারিয়ারের অন্যতম সেরা সময়ে রোনালদোর সঙ্গে ফের চুক্তি করতে পারতো স্প্যানিশ রিয়াল। তবে এখন ম্যানইউর কাছেও খুব একটা গুরুত্বপূর্ণ নন রোনালদো। যে কারণে তার এজেন্ট মেন্ডেস চাচ্ছেন তিনি ম্যানইউতেই থাকুন। রোনালদোর পড়ন্ত এই সময়ে অন্যকোন ক্লাব এমন বড় অঙ্কের বেতন দেবে না। এমনকি ম্যানইউতে থাকাকালীন যতটা লাইমলাইটে আসতে পারছেন, অন্য ক্ষেত্রে সেটিও পারবেন না।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: গ্যাব্রিয়েলবুফনমেন্ডিসম্যানইউরোনালদোলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

‘শুভর মতো কষ্ট ইন্ডাস্ট্রিতে কেউ করেছে বলে আমার মনে হয় না’

এপ্রিল ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

আদালতের রায়ে ২০২৯ পর্যন্ত আমার মেয়াদ আছে: মেয়র শাহাদাত হোসেন

এপ্রিল ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

বুধবার পশ্চিমবঙ্গে বাকি ১৪২ আসনের ভবিষ্যত নির্ধারণ

এপ্রিল ২৭, ২০২৬

শুটিংয়ে ব্যস্ত অন্তঃসত্ত্বা দীপিকা!

এপ্রিল ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

শিক্ষার্থীরা আর কোনো গুপ্ত রাজনীতি দেখতে চায় না: হুইপ রকিবুল ইসলাম

এপ্রিল ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT