চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ম্যান ইউ’র পরাজয়ের রাতে রিয়ালও অাটকে গেলো

সাইদুর রহমান শামীমসাইদুর রহমান শামীম
৩:০০ পূর্বাহ্ণ ০৫, অক্টোবর ২০১৫
স্পোর্টস
A A

ইউরো-ক্লাব ফুটবলের সুপার সানডে’র লড়াইয়ে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেডকে বিধ্বস্ত করেছে আর্সনাল। জার্মানিতে তিনবারের চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখের কাছে নাকাল হয়েছে বরুশিয়া ডর্টমুন্ড। ফ্রান্সে ইব্রাহিমোভিচের রেকর্ড গড়ার ম্যাচে শীর্ষস্থান ধরে রেখেছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। তবে স্পেনে নগর প্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো গেরো কাটেনি রিয়াল মাদ্রিদের।

বুন্দেশলিগা যেনো নিজেদের সম্পত্তিই বানিয়ে ফেলেছে গত তিন আসরের চ্যাম্পিয়ন  বায়ার্ন মিউনিখ। মুলারের দুইয়ের সঙ্গে গোল ক্ষুধায় উন্মত্ত পোলিশ গোল মেশিন রবার্ট লিওনডস্কির জোড়া গোলে দ্য বেভারিয়ানরা ৫-১ এ বরুশিয়া ডর্টমুন্ডকে বিধ্বস্ত করেছে। লিগে এটা তাদের টানা অষ্টম জয়।

এক ডজন গোল করা লিওন গোলদাতাদের তালিকায় এক নম্বরে। আর নিকটতম প্রতিদ্বন্দ্বী বরুশিয়ার চেয়ে এরমধ্যেই সাত পয়েন্ট এগিয়ে টেবিলের শীর্ষে গার্দিওলার বায়ার্ন।

ফ্রেঞ্চ লিগ
ফরাসি লিগ-ওয়ানে চলছে পিএসজির দাপট। অলিম্পিক মার্শেইয়ের সঙ্গে বড়-ম্যাচে শুরুতে গোল খেয়ে পিছিয়ে পড়া পিএসজি তাদের সুইডিশ স্ট্রাইকার জ্লাতান ইব্রাহিমোভিচের জোড়া গোলে ২-১ গোলের জয় নিয়ে অপরাজিত অবস্থায় আছে টেবিলের শীর্ষে।

১৩৭ ম্যাচে ১১০ গোল করা ইব্রা গড়েছেন ক্লাবের হয়ে সবচেয়ে বেশি গোল করার রেকর্ড।

স্প্যানিশ লিগ
স্পেনে দুই নগর প্রতিদ্বন্দ্বীর লড়াইয়ে বেনজেমার গোলে ১-০ তে লিড নিয়েছিলো দ্য গ্যালাকটিকোস। এরপরই শুরু অ্যাটলেটিকোর দাপট। ২১ মিনিটে পেনাল্টি পেয়েও রিয়াল গোলকিপার নাভাসের তৎপরতায় সমতায় ফিরতে পারেনি সিমিওনের দল। তবে খেলা শেষ হওয়ার মিনিট আটেক আগে রিয়ালের জালে বল পাঠিয়ে শেষ পর্যন্ত ১-১ এ খেলা ড্র করে অ্যাটলেটিকো।

Reneta

২০১২-১৩ মৌসুমের পর লা-লিগার মাদ্রিদ ডার্বিতে জয় পায়নি রিয়াল। তবে সমানসংখ্যক ১৫ পয়েন্ট পেয়েও  বার্সেলোনাকে টপকে টেবিলের দ্বিতীয় স্থানে উঠে রিয়াল।

ইংলিশ লিগ
ইংলিশ প্রিমিয়ার লিগে ঝলক দেখিয়েছে হেভিওয়েট আর্সনাল। লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে ম্যানচেস্টার ইউনাইটেডের বিরুদ্ধে ম্যাচ শুরুর ২০ মিনিটে ঝড় তুলেছিলো গানাররা। চিলিয়ান স্ট্রাইকার অ্যালেক্সিস সানচেজের জোড়া এবং মেসুট ওজিলের এক গোলে আর্সনাল ৩-০তে রেড ডেভিলসদের হারিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে।

তবে আর্সেনালের রাতে এভারটনের সঙ্গে ১-১ গোলে ড্র করে টেবিলের দশম স্থানে নেমে যাওয়ায় লিভারপুল কোচের চাকরি হারিয়েছেন ব্রেন্ডন রজার্স।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউরো ফুটবলইব্রাহিমোভিচম্যান ইউরিয়াল মাদ্রিদ
শেয়ারTweetPin

সর্বশেষ

যুক্তরাষ্ট্রকে স্তব্ধ করে কোয়ার্টারে বেলজিয়াম

জুলাই ৭, ২০২৬

বিশ্বকাপ থেকে বিদায়ের পর দায়িত্ব ছাড়লেন পর্তুগাল কোচ মার্টিনেজ

জুলাই ৭, ২০২৬

বিশ্বকাপ জয়ের স্বপ্ন শেষ রোনালদোর, কোয়ার্টারে স্পেন

জুলাই ৭, ২০২৬

সমানে সমান লড়ছে পর্তুগাল-স্পেন, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ৭, ২০২৬

আর্জেন্টিনার মেসি আছে, মিশরের আছে সালাহ ও ‘২৬ জন মেসি’

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT