চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ম্যাথুজ-মেন্ডিসের ব্যাটে কিউইদের পাল্টা জবাব

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:১৮ অপরাহ্ণ ১৮, ডিসেম্বর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

২৯৬ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসের শুরুতেই ৩ উইকেট হারানোর পর ম্যাচে ফিরে আসাটা খুব একটা সহজ নয়। কঠিন সেই চ্যালেঞ্জে পাহাড়সম চাপ সয়ে চতুর্থ দিনের পুরোটা অনায়াসে পার করে দিলেন দুই শ্রীলঙ্কান ব্যাটসম্যান কুশল মেন্ডিস ও অ্যাঞ্জেলো ম্যাথুজ। দুজনের জোড়া শতকে হার দেখতে থাকা ওয়েলিংটন টেস্টে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে লঙ্কানরা।

তৃতীয় দিনের শেষভাগে তড়িঘড়ি করে ব্যাটিংয়ে নেমেছিলেন মেন্ডিস ও ম্যাথুজ। লঙ্কানদের দ্বিতীয় ইনিংসের সপ্তম ওভারের ঘটনা সেটি। এরপর সাবধানে শুরু করে কেবল তৃতীয় দিনই নয়, চতুর্থ দিনের পুরোটাই পার করে দিলেন দুজনে।

কতটা কঠিন কাজ করেছেন মেন্ডিস ও ম্যাথুজ? সেটা মুখে বলে বা লিখে বোঝানো কঠিন! ওয়েলিংটনের বেসিন রিজার্ভের ২২ গজ এমনিতেই পেসারদের স্বর্গরাজ্য। চতুর্থ দিনে এমন উইকেটে ব্যাটিং করা আরও দূরহ। কঠিন কাজটা সাবলীলভাবে করে গেছেন দুজনে, গড়েছেন অবিচ্ছিন্ন ২৪৬ রানের জুটি। লঙ্কানরা যদিও এখনো পিছিয়ে ৩৭ রানে।

Banglabid

জুটিতে দ্বিশতক পার, পাশাপাশি দুজনেই পেয়েছেন শতকের দেখা। ২৮৭ বল খেলে ১২ চারে মেন্ডিস অপরাজিত ১১৬ রানে। আর ২৯৩ বলে ১১৭ রানে অপরাজিত সাবেক অধিনায়ক ম্যাথুজ। তার হাঁকানো চারের সংখ্যা ১১টি।

দুজনের জুটিতে ম্যাচটা বোধহয় বাঁচিয়েই ফেলল লঙ্কানরা। কারণ ওয়েলিংটনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হচ্ছে শেষদিনে সারাটা সময় বৃষ্টির সম্ভাবনা ৯০ শতাংশ!

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

সুরসম্রাট আলাউদ্দিন আলীকে হারানোর ছয় বছর

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

জালের এক টানে ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখের বেশি

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কী ঘটতে চলেছে নেপালে, প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ ও সেনাপ্রধানের বৈঠক

আগস্ট ৮, ২০২৬

সাকিব-হৃদয়দের জাফনাকে হারিয়ে এলপিএল চ্যাম্পিয়ন গল গ্যালান্টস

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াতে ইসলামী

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT