চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ম্যাচটা ইংল্যান্ডের জন্য যেন বিশ্বকাপের ‘ওয়েক আপ’ কল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৫১ পূর্বাহ্ণ ০৪, মে ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

কদিন পরেই আয়ারল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। ঘরের মাঠে আইরিশরা কতটা ভয়ঙ্কর হতে পারে টাইগাররা সেটার নমুনা দেখতে পেলেন শুক্রবার ইংল্যান্ডের ম্যাচটা দেখে। হরহামেশা ৪০০ ছুঁইছুঁই রান করাকে যারা অভ্যাসে পরিণত করে ফেলেছে, সেই ইংলিশদের এদিন ১৯৯ রান পর্যন্ত তাড়িয়ে বেরিয়েছে আইরিশরা!

ঘরের মাঠে বিশ্বকাপের আগে নিজ মাটিতে পাকিস্তানের মুখোমুখি হবে ইংল্যান্ড। সেই সিরিজের আগে নিজেদের ব্যাটের মরিচা ঝাড়তে পাশের দেশ আয়ারল্যান্ডকে বেছে নিয়েছিল ইয়ন মরগানের দল। সুযোগ বুঝে নিজেদের সক্ষমতাও দেখিয়েছে প্রতিবেশীরা। যেটি বিশ্বকাপ সামনে রেখে ইংল্যান্ডের জন্য হতে পারে ওয়েকআপ কল!

বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ডাবলিনে প্রথমে ব্যাট করে লিয়াম প্লাঙ্কেট ও টম কারেনের বোলিং তোপে ১৯৮ রানে গুটিয়ে যায় আয়ারল্যান্ড। সর্বোচ্চ ৩৩ রান করেন ওপেনার পল স্টার্লিং। প্লাঙ্কেট নিয়েছেন ৪ উইকেট। কারেনের শিকার ৩।

ইংলিশদের ব্যাটিং শক্তি বিবেচনায় এই লক্ষ্য খুবই অল্প। কিন্তু অভিষিক্ত পেসার জস লিটেলের তোপে সেই রানেই কাঁপা শুরু করেছিল ইংল্যান্ড। ১০১ রানে ৬ উইকেট হারিয়ে দেখছিল হার। এই ছয় ব্যাটসম্যানের চারজনই ঘায়েল হয়েছেন লিটেলের বলে।

শেষ পর্যন্ত দলকে উদ্ধার করতে এগিয়ে আসেন আরেক অভিষিক্ত বেন ফোকস। এ উইকেটরক্ষক-ব্যাটসম্যানের ম্যাচ সেরা অপরাজিত ৬১ রানে ১৮ বল বাকি থাকতে লজ্জার হার এড়ায় ইংল্যান্ড।

এমনটা যে হতে পারে সেটা আগেই ভবিষ্যৎবাণী করেছিলেন মরগান। আয়ারল্যান্ডের বেশিরভাগ খেলোয়াড় কাউন্টি ক্রিকেট খেলায় ইংলিশ ক্রিকেটারদের শক্তি-দুর্বলতার জায়গাটা ভালোই জানা তাদের। নিজের মাতৃভূমির বিপক্ষে নিজেও ভালো করতে পারেননি মরগান। সাজঘরে ফিরেছেন শূন্যরানে।

Reneta

এই ম্যাচে তিনজন করে ক্রিকেটার অভিষিক্ত করিয়েছে ইংল্যান্ড-আয়ারল্যান্ড দলই। ডেভিড মালান, বেন ফোকস ও জফরা আর্চার প্রথম ওয়ানডে খেলেছেন ইংল্যান্ডের হয়ে। আইরিশদের হয়ে অভিষেক হয়েছে মার্ক অ্যাডায়ের, টিম মারটাঘ ও জস লিটেলের।

ম্যাচে ইংলিশ নির্বাচকদের বিশেষ নজর ছিল জফরা আর্চারের দিকে। ওয়েস্ট ইন্ডিজের হয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলা এ পেসার ইংলিশদের হয়ে কেমন খেলেন সেটাও ছিল দেখার। তবে অভিষেকে মনে রাখার মতো কিছু করেননি আর্চার। ৮ ওভারে ৪০ রান খরচ করে কেবল উপড়ে দিয়েছেন মার্ক অ্যাডায়েরের উইকেট।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: বিশ্বকাপ-২০১৯লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

৩৫ বছরে দ্য ডেইলি স্টার

এপ্রিল ২৪, ২০২৬

‘কাজই শামস সুমনকে বাঁচিয়ে রাখবে’

এপ্রিল ২৪, ২০২৬

মেরিল-প্রথম আলো পুরস্কার ২০২৫: তারকাখচিত বিনোদনের রঙিনতম উৎসব

এপ্রিল ২৪, ২০২৬

প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত নেতানিয়াহু

এপ্রিল ২৪, ২০২৬

তেল নিতে গিয়ে ফিলিং স্টেশনে জামায়াতের এমপি অবরুদ্ধ, গাড়ি ভাঙচুর

এপ্রিল ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT