চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মৌলভীবাজারের ‘জঙ্গি আস্তানা’য় গুলি ও বিস্ফোরণের শব্দ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:১১ অপরাহ্ণ ২৯, মার্চ ২০১৭
বাংলাদেশ
A A

মৌলভীবাজারের খলিলপুর ইউনিয়নের সরকার বাজার এলাকার নাসিরপুর গ্রামের জঙ্গি আস্তানায় গুলি ও বিস্ফোরণের শব্দ পাওয়া যাচ্ছে বলে স্থানীয়রা জানিয়েছেন। এছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে গ্রেনেড ছুঁড়েছে জঙ্গিরা। এরপর সেখানে গোলাগুলি শুরু হয়েছে।

সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমে প্রকাশিত একটি খবর থেকে জানা যায়, সিটিটিসির এডিসি মো. সাইফুল ইসলাম এ বিষয়ের সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, মৌলভীবাজারে দুটি আস্তানায় জঙ্গিদের হাতে বিপুল অস্ত্র বিস্ফোরক রয়েছে। সেটা মাথায় রেখেই অভিযান চলছে।

এডিসি আরো জানান, জঙ্গিরা আইনশৃঙ্খলা বাহিনীর অবস্থান টের পেয়ে তাদের লক্ষ্য করে গ্রেনেড ছুঁড়ছে। পুলিশ সতর্ক অবস্থান নিয়েছে। ঘেরাও করে রাখা হয়েছে। এই জঙ্গিরা নব্য জেএমবি সঙ্গে কানেকটেড।

জঙ্গি আস্তানা সন্দেহে মঙ্গলবার রাত থেকেই মৌলভীবাজারের দুটি বাড়ি ঘিরে রেখেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)।

মঙ্গলবার রাত থেকে মৌলভীবাজার পৌরসভার বড়হাট এলাকায় অবস্থিত একটি বাড়ি এবং সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের সরকার বাজার এলাকায় নাসিরপুরে অবস্থিত অপর বাড়িটি ঘিরে রাখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। দুটি বাড়ির মধ্যে দূরত্ব প্রায় ২০ কিলোমিটার।

পুলিশের সঙ্গে কথা বলে জানতে পারা যায়, যে বাড়ি দুটিতে পুলিশ অভিযান চালাচ্ছে সেই বাড়ি দুটির মালিক সাইফুর রহমান। দুই বাড়ীর মালিকই লন্ডন প্রবাসী।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মৌলভীবাজারে জঙ্গি অভিযান
শেয়ারTweetPin

সর্বশেষ

ফ্যাশনের নানা দিক, ট্রেন্ড, ডিজাইন ও ইন্ডাস্ট্রির বাস্তবতা নিয়ে আলোচনা

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই নিয়ে কটূক্তি এখনও ফৌজদারি অপরাধ নয়, আলোচনা হতে পারে: তথ্য উপদেষ্টা

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

রোবোসাব ২০২৬-এর শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময়

জুলাই ৭, ২০২৬

ইউনিভার্সিটি অব চানখাঁরপুল ঘিরে দর্শকের আগ্রহ

জুলাই ৭, ২০২৬

ঝামেলামুক্ত ও সাশ্রয়ী ‘প্যাকেজ ভিসা’ প্রকল্প শুরু করেছে সৌদি আরব

জুলাই ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT