চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মৌলভীবাজারে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৪৩ পূর্বাহ্ণ ২৯, ফেব্রুয়ারি ২০২০
- সেমি লিড, জনপদ, মৌলভীবাজার
A A

মৌলভীবাজারে পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ বুলু (৪০) নামে একজন নিহত হয়েছে।

শনিবার ভোর সাড়ে চারটার দিকে সদর উপজেলার আপার কাগাবলা ইউনিয়নের বুরুতলা এলাকায় এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে।

পুলিশের দাবি নিহত ব্যক্তি ডাকাত দলের সদস্য। এ ঘটনায় সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ পুলিশের ১০ সদস্য আহত হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে: সদর উপজেলার নাজিরাবাদ ইউনিয়নের কমলাকলস গ্রামের ছালিক বেগের বাড়িতে শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে একদল ডাকাত হানা দেয়। ডাকাতরা ডাকাতি শেষে বেরিয়ে গেলে ৯৯৯ এ ডাকাতির বিষয়টি জানানো হয়। এরপরই সদর মডেল থানা পুলিশের বিভিন্ন টহল দল ডাকাতদের আটক করতে অভিযানে নামে। ডাকাতরা তখন হাওরের দিকে পালিয়ে যায়।

পুলিশ বিভিন্ন দিকের সড়কে যানবাহন চেক শুরু করে। ভোর সাড়ে চারটার দিকে কাগাবলা ইউনিয়নের বুরুতলা স্কুলের কাছে দুটি সিএনজি চালিত অটোরিকশাকে থামার জন্য পুলিশ নির্দেশ দেয়। এ সময় পুলিশের বাধা অমান্য করলে রাস্তায় বাঁশ ফেলে ব্যারিকেড দেওয়া হয়। তখন ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। সে সময় পুলিশও পাল্টা গুলি করে। গুলিতে বুলু নামে এক ডাকাত মারা যায়।

তার বাড়ি সিলেটের ওসমানীনগর উপজেলায়। এ সময় সিলেটের বিয়ানীবাজারের লাল মিয়া (৪৫) ও আথানগিরির আফজল মিয়া (২২) নামে দুজনকে আটক করে পুলিশ। তাদের কাছ থেকে দুটি পাইপ গান, গ্রিল কাটার একটি যন্ত্র ও তিনটি লোহার শাবল উদ্ধার করা হয়েছে।

Reneta

এই ঘটনায় সদর মডেল থানার ওসি মো. আলমগীর হোসেন, এসআই সুলতান আহমদ, নুরুল ইসলাম, জিয়াউল ইসলাম, এএসআই কোরবান আলী, কনস্টেবল সুরঞ্জিত, নিরুপম, ফুয়াদ, গোলাম হাবিব ও নিলয় আহত হয়েছে। আহতরা মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডাকাতনিহতবন্দুকযুদ্ধমৌলভীবাজার
শেয়ারTweetPin

সর্বশেষ

২ বছরেও মেলেনি পরামর্শক, অনিশ্চয়তায় স্যুয়ারেজ প্রকল্প

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

একজন শিক্ষক আমাকে নাম দিয়েছেন ‘পরীক্ষা মিলন’: শিক্ষামন্ত্রী

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল ওয়ানের ফেসবুক পেজে সাইবার হামলার অভিযোগ

জুলাই ১৮, ২০২৬

হাসপাতালে অবহেলায় বিপন্ন পাকিস্তানের শিশুদের জীবন

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই সনদ বাস্তবায়ন না হলে গণআন্দোলন হতে পারে: নাহিদ ইসলাম

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT