চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মোহাম্মদপুরে সংঘর্ষে নিহতের ঘটনায় সাবেক যুবলীগ নেতা গ্রেপ্তার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:১২ অপরাহ্ণ ১১, নভেম্বর ২০১৮
অপরাধ
A A

মোহাম্মদপুরে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষের সময় পিকআপ চাপায় দুইজনের মৃত্যুর ঘটনায় আদাবর থানা যুবলীগের সাবেক আহ্বায়ক আরিফুল ইসলাম তুহিনকে গ্রেপ্তার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।

শনিবার রাতেই তুহিনকে গ্রেপ্তার করা হয়। পরে এ ঘটনায় নিহত আরিফ হোসেনের বাবা ওমর ফারুকের দায়ের করা একটি মামলায় (নং-৪৯) তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন মীর চ্যানেল আই অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, প্রাথমকিভাবে হামলার ঘটনায় তুহিনের সংশ্লিষ্টতা পাওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছি। আরও কারা জড়িত রয়েছে বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে।

ওসি জামাল উদ্দিন মীর আরো জানান, ‘ফৌজদারি আইনের ৩০৪ ধারায় (বেপরোয়া যান চালনায় মৃত্যু) দায়ের করা ওই মামলায় অজ্ঞাত পরিচয় ২০-২৫ জনকে আসামি করা হয়েছে। ওই মামলায় সাবেক যুবলীগ নেতা তুহিনকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে। আদালতে রিমান্ড চাওয়া হবে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

ঢাকা মহানগর পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা চ্যানেল আই অনলাইনকে বলেন, গ্রেপ্তারকৃত আসামি তুহিনকে অধিকতর জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Reneta

তিনি বলেন, ‘রাজনৈতিক দ্বন্দ্বে কর্মসূচির কারণে বা পরিকল্পিত হত্যাকাণ্ড কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে। যে কারণেই ঘটনার সূত্রপাত হোক না কেন, তদন্ত করে জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসা হবে।’

শনিবার সকালে মোহাম্মদপুরের লোহারগেট এলাকায় মনোনয়ন পত্র কিনতে যাওয়ার সময় শোডাউনের প্রস্তুতি নিচ্ছিল ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদেক খানের সমর্থকরা। এ সময় কয়েকজন অস্ত্রধারী যুবক তাদের উপর অতর্কিত হামলা চালায়। হামলার সময় পিকআপ চাপায় আরিফ হোসেন ও মো. সুজন নামে দুইজন নিহত হয়েছেন।

পরে এ ঘটনায় নিহত আরিফের বাবা উমর ফারুক বাদী হয়ে মোহাম্মদপুর থানায় একটি মামলা (নং ৪৯) দায়ের করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নিহতমোহাম্মদপুরযুবলীগসংঘর্ষসেমি লিড
শেয়ারTweetPin

সর্বশেষ

ধূমপানমুক্ত ভোক্তা অধিদপ্তর, হার্ট ফাউন্ডেশনের অভিনন্দন

জুলাই ১১, ২০২৬

পাহাড়ি ঢলে রাঙামাটি-বান্দরবান সড়কের সেতু ধস, যোগাযোগ বিচ্ছিন্ন

জুলাই ১১, ২০২৬

জুবাইদা রহমানের স্মৃতিবিজড়িত হোস্টেলে প্রধানমন্ত্রী, শিক্ষার্থীদের সঙ্গে সেলফি

জুলাই ১১, ২০২৬

আর্জেন্টিনার জয়ের সঙ্গে শিরোপা ধরে রাখার সম্ভাবনাও জানাল সুপারকম্পিউটার

জুলাই ১১, ২০২৬

মার্কিন নাগরিকদের স্বাগত জানাবে চীন: চীন মুখপাত্র

জুলাই ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT