চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মোহনবাগানের কাছে পাত্তা পেল না আবাহনী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৩১ অপরাহ্ণ ১৯, এপ্রিল ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

বল দখল, গোলে শট কিংবা মাঠের লড়াই— কোনো ক্ষেত্রেই এটিকে মোহনবাগানের কাছে পাত্তাই পেল না বাংলাদেশের ক্লাব আবাহনী লিমিটেড। একপেশে খেলায় অস্ট্রেলিয়ান ফরোয়ার্ড উইলিয়ামসের হ্যাটট্রিকে এএফসি কাপের মূলপর্বের টিকেট নিশ্চিত করেছে কলকাতার ক্লাবটি।

কলকাতায় অনুষ্ঠিত এএফসি কাপের প্লে-অফ ম্যাচে আবাহনীকে ৩-১ গোলে হারিয়েছে জুয়ান ফার্নান্দোর দল। আবাহনীর হয়ে ম্যাচে ব্যবধান কমিয়েছেন কোস্টারিকান ফরোয়ার্ড দানিয়েল কলিনদ্রেস।

দারুণ এই জয়ে এএফসি কাপের মূলপর্বে উঠেছে মোহনবাগান। তাদের সঙ্গে গ্রুপ ডি-তে আগে থেকেই আছে বাংলাদেশের বসুন্ধরা কিংস, ভারতের গোকুলাম কেরালা ও মালদ্বীপের মাজিয়া স্পোর্টস।

ম্যাচের শুরু থেকেই আক্রমণে ওঠে স্বাগতিক দল। আবাহনী রক্ষণভাগকে তটস্থ রেখে সুফলও পেয় দ্রুতই। ছয় মিনিটের মাথায় জনি কাউকোর পাস থেকে ডেভিড উইলিয়ামস এগিয়ে নেন দলকে। ম্যাচের বিশ মিনিটে ব্যবধান দ্বিগুণ করার দারুণ এক সুযোগ মিস করেন কাউকো।

২৯ মিনিটে লিড বাড়ায় মোহনবাগান। প্রবীর দাসের বাড়ানো বলে পা ছুঁইয়ে দেন উইলিয়ামস। হ্যাটট্রিক করার সুযোগ পেয়েছিলেন কয়েক মিনিট পরেই। কিন্তু গোলরক্ষককে একা পেয়েও ব্যর্থ হন উইলিয়ামস। প্রথমার্ধে তাই ২-০ ব্যবধানে এগিয়ে মাঠ ছাড়ে মোহনবাগান।

বিরতির পর আবাহনী ভালো শুরু করে। বেশ কবার আক্রমণেও উঠেছিল ঢাকার ক্লাবটি। সেই ধারাবাহিকতার ফল আসে ৬০ মিনিটে। রাকিবের বাড়ানোর বলে জোড়ালো শটে লক্ষ্যভেদ করেন দানিয়েল কলিন্দ্রেস। তবে ম্যাচে ফেরার আভাসের পরিবর্তে তৃতীয় গোল খেয়ে বসে আবাহনী। শেষের দিকে জয়-পরাজয় অনেকখানি নিশ্চিত করে হ্যাটট্রিক করেন অস্ট্রেলীয় স্ট্রাইকার উইলিয়ামস। তাতেই আবাহনীকে বিদায় করে এএফসি কাপের মূলপর্ব নিশ্চিত করে মোহনবাগান।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আবাহনীএএফসি কাপকোলকাতাবসুন্ধরা কিংসমোহনবাগানলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

কেন হারলেন মমতা বন্দ্যোপাধ্যায়?

মে ৫, ২০২৬

আবারও কমেছে স্বর্ণের দাম

মে ৫, ২০২৬

তৃণমূল দুর্গে বিজেপির আঘাত: যেসব কারণে বদলে গেল ভোটের ফল

মে ৫, ২০২৬

সতীর্থকে ‘শারীরিক লাঞ্ছনার’ অভিযোগে তদন্তের মুখে নেইমার

মে ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

বিজেপির জয়ের পর পশ্চিমবঙ্গজুড়ে সহিংসতা, হামলা-ভাঙচুর

মে ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT