চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মোস্তাফিজের হাতে দুই পুরস্কার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৫৯ অপরাহ্ণ ১৮, ডিসেম্বর ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

উইকেট দখলের লড়াইয়ে মোস্তাফিজুর রহমানের ধারেকাছে ছিল না কেউ। বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপে কাটার মাস্টারের সেরা বোলারের পুরস্কার অনুমেয়ই ছিল। ১০ ম্যাচে ২২ উইকেট নিয়ে গাজী গ্রুপ চট্টগ্রামের বাঁহাতি পেসার পেয়েছেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কারও।

শুক্রবার মিরপুরে আসরের ফাইনালে চট্টগ্রামকে ৫ রানে হারিয়ে শিরোপা জেতে জেমকন খুলনা। ৭০ রানের অপরাজিত ইনিংস খেলে ম্যান অব দ্য ফাইনাল হয়েছেন দলটির অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

রানার্সআপ দলের পেসার মোস্তাফিজ পান সেরা বোলার ও ম্যান অব দ্য টুর্নামেন্টের পুরস্কার। দ্বিতীয় সর্বোচ্চ ১৭ উইকেট নিয়েছেন বেক্সিমকো ঢাকার পেসার মু্ক্তার আলী।

চট্টগ্রামের ওপেনার লিটন দাস সেরা ব্যাটসম্যান হয়েছেন। ১০ ম্যাচে তিন ফিফটিতে তিনি করেছেন ৩৯৩ রান। আসরে দ্বিতীয় সর্বোচ্চ রান জাতীয় দলের আরেক ওপেনার তামিম ইকবালের। ফরচুন বরিশালকে নেতৃত্ব দেয়া বাঁহাতি ব্যাটসম্যান ৯ ম্যাচে দুই ফিফটিতে করেছেন ৩২৪ রান।

বিশেষ পারফরম্যান্স পুরস্কার পেয়েছেন চারজন। তারা হলেন- মিনিস্টার গ্রুপ রাজশাহীর ওপেনার নাজমুল হোসেন শান্ত, বরিশালের টপঅর্ডার ব্যাটসম্যান পারভেজ হোসেন ইমন, চট্টগ্রামের বাঁহাতি পেসার শরিফুল ইসলাম ও বেক্সিমকো ঢাকার অফস্পিনিং অলরাউন্ডার রবিউল ইসলাম রবি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গাজী গ্রুপ চট্টগ্রামজেমকন খুলনামাশরাফীমাহমুদউল্লাহমোস্তাফিজলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

১৬ জুলাই থেকে আবারো টানা বৃষ্টির পূর্বাভাস

জুলাই ১৫, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান ৯: নিরাপদ ক্যাম্পাস নিশ্চিতে কাঠামোগত পরিবর্তনের দাবি

জুলাই ১৫, ২০২৬
মাহদি আমিন

এইচএসসি পরীক্ষা নিয়ে যা জানালেন প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা

জুলাই ১৫, ২০২৬

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে দেশে রাষ্ট্রীয় শোক, জাতীয় পতাকা অর্ধনমিত

জুলাই ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালি অবরুদ্ধই থাকবে, যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি আইআরজিসির

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT