চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মোস্তাফিজের থেকে শুভবার্তা

মুহাম্মদ মেহেদী হাসানমুহাম্মদ মেহেদী হাসান
৪:৪৬ অপরাহ্ণ ১১, মে ২০১৭
স্পোর্টস
A A

মোস্তাফিজ আইপিএলে খেলে দেশে ফেরার দুদিন পর সাসেক্স হয়ে দলের সঙ্গে আয়ারল্যান্ডে উড়ে গেছেন। আইপিএলে সুযোগ পেয়েছেন মাত্র একটি ম্যাচে। সাসেক্সে কন্ডিশনিং ক্যাম্পে ঝালিয়ে নেয়া হয়নি, সেখানে দুটি প্রস্তুতি ম্যাচেও খেলা হয়নি। দুটি গুরুত্বপূর্ণ টুর্নামেন্টের আগে ছন্দ ফিরে পেতে কাজ করতে থাকা টাইগার পেসারের অনুশীলন ঘাটতি রয়ে গেল কিনা সেটি নিয়ে তাই প্রশ্ন ছিল। কিন্তু আইরিশদের ‘এ’  দলের বিপক্ষে প্রস্তুতিতে দারুণ বোলিং করে শুভবার্তাই দিলেন কাটার মাস্টার।

আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ ও চ্যাম্পিয়ন্স ট্রফির বাংলাদেশ দলে মোস্তাফিজকে চেনারূপের পাওয়াটা গুরুত্বপূর্ণ। এজন্য ম্যাচ অনুশীলনটা দরকারী ছিল। কিন্তু জাতীয় দলের সতীর্থরা যখন প্রিমিয়ার লিগে রান-উইকেটের সাফল্যে নিজেদের ঝালিয়ে নিয়েছেন, ফিজ সানরাইজার্সের সাইডবেঞ্চ গরম করেছেন ম্যাচের পর ম্যাচ একাদশে জায়গা না পেয়ে। পরিস্থিতি দেখে সাবেক ক্রিকেটার ও কোচরা চ্যানেল আই অনলাইনের সঙ্গে আলাপকালে মোস্তাফিজের ব্যাপারে জোর দিয়ে কিছু বলতে পারছিলেন না। তবে ফিজ দলের সঙ্গে দ্রুত মানিয়ে নেবেন বলেও অশার কথা শুনিয়েছিলেন আকরাম-জাভেদরা। বুধবার প্রস্তুতি ম্যাচে সেই আশার পালেই হাওয়া মিলল।

বেলফাস্টের স্টোরমন্ট ক্রিকেট গ্রাউন্ডে আয়ারল্যান্ড উলভসের বিপক্ষে ৩৯৪ রানের সংগ্রহ গড়ার পর টাইগাররা প্রতিপক্ষকে ১৯৫ রানে গুটিয়ে দিয়ে ১৯৯ রানের জয় পেয়েছে। ম্যাচে চার পেসার হাত ঘুরিয়েছেন বাংলাদেশের হয়ে। মোস্তাফিজ তাতে চেনারূপে। ৫.২ ওভারে এক মেডেনসহ ১৭ রানে ২ উইকেট। নিয়মিত বোলারদের মধ্যে তার ইকোনোমিই সবচেয়ে কম, ৩.১৮! অনিয়মিত সৌম্য ৪ ওভারে একটি মেডেনসহ ১৩ রানে এক উইকেট নিয়েছেন ৩.২৫ ইকোনোমিতে। মাশরাফি, রুবেল, শুভাশিসও খেলেছেন এই ম্যাচে। সেখানে ফিজের ছন্দ খুঁজে পেতে থাকা ভরসাই দিচ্ছে লাল-সবুজদের।

২১ বছরের বাঁহাতি পেসার অবশ্য ইংল্যান্ডে উড়াল দেওয়ার আগে বলে গিয়েছিলেন আত্মবিশ্বাস হারাননি। নিজের বোলিংয়ের উপর পূর্ণ আস্থা আছে। ম্যাচ না খেললেও আইপিএলে বোলিং অনুশীলনটা চালিয়ে গেছেন ঠিকঠাক। ভালো কিছুর কথা বলে উড়াল দেয়ার পর প্রথম সুযোগেই প্রস্তুতিতে আস্থার বার্তা দিলেন।

নিজেকে ফিরে পেতে শুরুটা করেছিলেন গত শ্রীলঙ্কা সফরের শেষভাগে। কাঁধের চোটের পর দীর্ঘ পুনর্বাসন। নিউজিল্যান্ড সফরে ফেরা, বিরতি দিয়ে কয়েকটি ম্যাচ খেলা, পরে শ্রীলঙ্কায় শেষ টি-টুয়েন্টিতে ৪ উইকেট। তার আগে ওয়ানডেতে তিন ম্যাচে ৬ উইকেট পেলেও রান দিয়েছিলেন ১৭১। ফেরার পর পারফরম্যান্সের ওঠানামা ছিল বলেই ম্যাচ অনুশীলনের ঘাটতির কথা আলোচনায় আসছিল। কিন্তু নিজেকে ঠিকই ঝালিয়ে রেখেছেন ফিজ। এখন সেটা আন্তর্জাতিক ম্যাচেও টেনে নেবার পালা।

সেটির সুযোগ শুক্রবারই পাচ্ছেন কাটার মাস্টার। এদিন বাংলাদেশ সময় বিকেল পৌনে চারটায় ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিক আয়ারল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। ডাবলিনের ম্যাচ দিয়েই ফিজের শুভবার্তা মাঠের পারফরম্যান্সে অনূদিত করার সুযোগ।

Reneta

মোস্তাফিজের পাশাপাশি পুরো দলই অবশ্য ভালো প্রস্তুতি সেরেছে। তিন প্রস্তুতি ম্যাচে তিনশ পেরোনো সংগ্রহ, আশা যোগাচ্ছে আয়ারল্যান্ড ও নিউজিল্যান্ডের বিপক্ষে ভালো কিছু করার। দুটি আইরিশ ও একটি কিউই ম্যাচ জিতলেই আবার বাংলাদেশ র‍্যাঙ্কিংয়ের ছয়ে পৌঁছে যাবে। তাতে পরবর্তী ওয়ানডে বিশ্বকাপে সরাসরি অংশ নেওয়াও নিশ্চিত যাবে। বাংলাদেশের জন্য তাই দারুণ কিছুর অপেক্ষা, আর ক্রীড়াপ্রেমীদের অপেক্ষা ব্যাটসম্যানদের বিপক্ষে ফিজের ভয়ঙ্কররূপে ফেরার।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: বাংলাদেশ ক্রিকেটমোস্তাফিজ
শেয়ারTweetPin

সর্বশেষ

যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার পথে, খসড়া স্মারকে ১৪ দফা

মে ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আমাকে বরখাস্ত করুক: মমতা বন্দ্যোপাধ্যায়

মে ৭, ২০২৬

বৃষ্টিতেও স্বস্তি নেই, দূষণের শীর্ষে ঢাকা

মে ৭, ২০২৬
ছবি: সংগৃহীত, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই

যুদ্ধ শেষ করার মার্কিন প্রস্তাব বিবেচনা করছে ইরান

মে ৭, ২০২৬

নৌপথে যাত্রীভাড়া পুনঃনির্ধারণ করল সরকার

মে ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT