চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মোস্তাফিজকে ‘যত্ন’ নিয়ে সামলাতে বললেন ‍সুজন

সাজ্জাদ খান সাজ্জাদ খান
৮:৫৩ অপরাহ্ণ ১৬, ফেব্রুয়ারি ২০১৭
স্পোর্টস
A A

দুই সিরিজ পর আবার জাতীয় দলের ম্যানেজারের দায়িত্বে ফিরছেন খালেদ মাহমুদ সুজন। শ্রীলঙ্কা সফরে সাবেক এই ক্রিকেটারকে দেখা যাবে ম্যানেজারের পুরনো ভূমিকায়। এই সফরেই আবার পূর্ণোদ্দমে ফিরছেন ‘কাটার মাস্টার’ মোস্তাফিজুর রহমান। বিসিএলে দুটি রাউন্ডে খেলে আত্মবিশ্বাস ফিরে পাওয়া এ বাঁহাতি পেসার প্রস্তুত শ্রীলঙ্কার বিপক্ষে নিজের সেরাটা দেওয়ার জন্য।

খালেদ মাহমুদ মনে করেন শ্রীলঙ্কায় তিন ফরম্যাটে খেলার জন্যই প্রস্তুত আছেন মোস্তাফিজ। সঙ্গে মনে করিয়ে দিলেন যত্ন নিয়ে যেন সামলানো হয় এই বিস্ময়কর প্রতিভাকে।

বৃহস্পতিবার শের-ই-বাংলা স্টেডিয়ামে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মোস্তাফিজ প্রসঙ্গে বাংলাদেশ দলের সাবেক এই ক্রিকেটার বলেন, ‘আমার তো মনে হয় ও সব ফরম্যাটে খেলার জন্য প্রস্তুত। মাথায় রাখতে হবে মোস্তাফিজ আমাদের গুরুত্বপূর্ণ ক্রিকেটার। ও একটা বড় ইনজুরি থেকে ফিরেছে। ওর ক্ষেত্রে ‘হ্যান্ডল উইথ কেয়ার’ বিষয়টা অনুসরণ করতে হবে। যাতে দীর্ঘদিন খেলতে পারে। আমি শুনেছি ও বিসিএলে খুব ছন্দে বল করেছে।’

Banglabid

মঙ্গলবার শেষ হওয়া বিসিএলের তৃতীয় রাউন্ডে দুই ইনিংস মিলে ৩১ ওভার বল করেন ফিজ। মাত্র দুটি উইকেট নিলেও ১৩ ওভার মেডেন তুলেছেন। ব্যাটসম্যানরা বাড়তি সতর্ক ছিল বলেই হয়তো প্রত্যাশামতো উইকেট পাননি মোস্তাফিজ। তবে আশার কথা, পর পর দুটি চারদিনের ম্যাচ খেলে আত্মবিশ্বাস ফিরে পেয়েছেন তিনি। ম্যাচ শেষে বলেছেন, এখন কোনো সমস্যা নেই।

তেমন কোনো সমস্যা অবশ্য মোস্তাফিজের ছিল না। কাঁধের অস্ত্রোপচারে ৬ মাস মাঠের বাইরে থাকায় পুরোপুরি আত্মবিশ্বাস ফিরে পাচ্ছিলেন না। যে জন্য হায়দরাবাদে ভারতের বিপক্ষে টেস্ট খেলতে আগ্রহ দেখাননি এই তরুণ। বাংলাদেশ যখন বিশ্বের এক নম্বর দলের বিপক্ষে খেলেছে, মোস্তাফিজ তখন ঘরোয়া ক্রিকেটে আত্মবিশ্বাস ফিরে পাওয়ার সাধনায় থেকেছে।

মোস্তাফিজ দলে থাকা মানেই বাংলাদেশের বোলিং আক্রমণ শক্তি অনেকটা বেড়ে যাওয়া। শ্রীলঙ্কার মাটিতে এবার তাই ভালো কিছুর আশাই করতে পারে টাইগার শিবির! লঙ্কানদের বিপক্ষে টেস্ট দিয়ে শুরু হবে সিরিজ। ৭ মার্চ গল ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে মাঠে গড়াবে প্রথম টেস্টটি। সফরে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলবে সফরকারীরা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মোস্তাফিজুর রহমান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘এভাবে একজন নাগরিককে অপমান করার সাহস পুলিশ কোথায় পেলো?’

পরবর্তী

সিঙ্গাপুরে শুরুটা ভালো হলো না মেয়েদের

পরবর্তী

সিঙ্গাপুরে শুরুটা ভালো হলো না মেয়েদের

বাংলাদেশের মানুষের গড় আয়ু ৭১ বছর

সর্বশেষ

মেঘনার ভাঙনরোধে জিও ব্যাগ প্রকল্পে অনিয়মের অভিযোগ

আগস্ট ২০, ২০২৬

প্রকৃতি ও জীবন ক্লাবের সবুজায়নে বদলে যাচ্ছে ঝিনাইদহ বিসিক শিল্পনগরী

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশের ৬ অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির সম্ভাবনা

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশের ‘অন অ্যারাইভাল’ ভিসার আবেদন এখন অনলাইনে

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

কেনিয়ায় পর্যটন হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ৭

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT