চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মোসাদ্দেকের সন্তুষ্টি জাতীয় দলে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:২২ অপরাহ্ণ ১০, মার্চ ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A
মোসাদ্দেক হোসেন সৈকত

মোসাদ্দেক হোসেন সৈকত

ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনীর অধিনায়কের দায়িত্ব পাওয়ার পর প্রথমবার এলেন সংবাদমাধ্যমের সামনে। ওয়ানডে লিগে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা খেলেছে একটি ম্যাচ, জিতেছেও। দ্বিতীয় ম্যাচে নামার আগে দলের ভালো-মন্দ নিয়ে কথা বললেন মোসাদ্দেক হোসেন সৈকত। বিশ্বকাপ সন্নিকটে হওয়ায় অনুমেয়ভাবে চলে এল জাতীয় দল প্রসঙ্গও।

মিরপুরের একাডেমি মাঠে টানা দুই ঘণ্টার অনুশীলন সেশন শেষ করে ফেরার প্রস্তুতি নিচ্ছিল আবাহনী। আকাশী-নীল শিবিরের কোচ খালেদ মাহমুদ সুজন অনেকটা দূর থেকে মোসাদ্দেককে বললেন, আজ মিডিয়া সামলাও। তরুণ অধিনায়ক রোদচশমাটা চেয়ারের উপর রেখে দাঁড়ালেন ক্যামেরার লেন্স, বুম আর মোবাইল রেকর্ডারের সামনে। গত এক বছরে দেখা যায়নি এমন দৃশ্য। যখনই ক্যামেরার সামনে এসেছেন বাধ্য হয়েই চোখে রাখতে হয়েছে চশমা।

চোখে সংক্রমণের প্রভাব এখন আর নেই। মোসাদ্দেকের ভাষায়, ‘এখন সব দেখতে পাই।’

চোখের সমস্যায় দীর্ঘদিন ভোগার পর ফিরে পেয়েছেন সুস্থতা। তবে জাতীয় দলে হারানো জায়গাটা ফেরত আসেনি মোসাদ্দেকের। তাইতো এ ব্যাটসম্যানের কণ্ঠে আক্ষেপের সুর, ‘সন্তুষ্টির জায়গাটা তখনই আসবে যখন আমি আমার জায়গায় (জাতীয় দল) ফিরতে পারবো। আমি যেমন আশা করি তেমন পারফরম্যান্স হচ্ছে না।’

ক্রিকেট ক্যারিয়ারে নেমে আসা অন্ধকার সরিয়ে আলোর খোঁজে এখন মোসাদ্দেক। চোখের সমস্যার কারণে ক্রিকেটের বাইরে থাকতে হয়েছে প্রায় ৬ মাস। কিছুটা সমস্যা নিয়েও খেলেছেন ঘরোয়া ক্রিকেটে। তবে পারফরম্যান্স হয়নি প্রত্যাশার মতো। বিশ্বকাপের জন্য ৩০ সদস্যের প্রাথমিক স্কোয়াডে থাকলেও মূল দলে থাকার সম্ভাবনা কমে গেছে এশিয়া কাপের ফাইনালের পর আর ওয়ানডে না খেলায়।

বাস্তবতা কঠিন হলেও হাল ছাড়ছেন না মোসাদ্দেক। এ ব্যাটসম্যান মনে করেন নিজেকে প্রমাণের সবচেয়ে বড় মঞ্চ চলমান প্রিমিয়ার লিগ, ‘এই লিগটা হচ্ছে আমাদের ওয়ানডের জন্য বড় মাধ্যম। আমি মনে করি প্রমাণ করার জন্য সবচে বড় জায়গা হচ্ছে এটা। এখানে আসলে কেউ বলে কয়ে স্কোর করতে পারবে না। ঘোষণা দিয়ে কেউ পারফর্ম করতে পারবে না যে আমি ভালো খেলবো বা খারাপ। আমার লক্ষ্য অবশ্যই ভালো খেলার। বাকিটা আল্লাহর ইচ্ছা। আমি চেষ্টা করছি ভালো খেলার।’

Reneta

তিন সংস্করণেই বাংলাদেশের অপরিহার্য ক্রিকেটার হয়ে ওঠার সম্ভাবনা জাগানো মোসাদ্দেকের আন্তর্জাতিক ক্যারিয়ারে ছন্দপতন হঠাৎ করেই। চোখের সমস্যার কারণে জাতীয় দল থেকে বিচ্ছিন্ন হয়ে পড়া মোসাদ্দেক ফিরতে চান সন্তুষ্টির জায়গা জাতীয় দলে। সে লক্ষ্যে প্রিমিয়ার লিগকেই পাখির চোখ করেছেন আবাহনী অধিনায়ক।

এবারের লিগে প্রথম ম্যাচ খেলতে নেমে মোসাদ্দেক বিকেএসপির বিপক্ষে লো-স্কোরিং ম্যাচে করেন ১৩ রান। বল হাতে নেন একটি উইকেট। সোমবার আবাহনী খেলবে উত্তরা স্পোর্টিং ক্লাবের বিপক্ষে। ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ম্যাচ শুরু সকাল ৯টায়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঢাকা প্রিমিয়ার লিগ-২০১৯মোসাদ্দেক হোসেন সৈকতলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনা-মিশর ম্যাচে রেফারিং বিতর্ক: বিশ্ব গণমাধ্যম যা বলছে

জুলাই ৮, ২০২৬

সংবিধানের পঞ্চদশ সংশোধনী মামলার আপিলের রায় কাল

জুলাই ৮, ২০২৬

দাদাগিরি এবং ব্ল্যাকমেইলের দিন শেষ: ইরানি স্পিকার

জুলাই ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

৭২ ঘণ্টায় একাধিক জেলায় বন্যার শঙ্কা

জুলাই ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৩ জনের মৃত্যু, মোট মৃত্যু ৭৪৫

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT