চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মোবাইলের পর বাংলাদেশে সবচেয়ে বেশি বিক্রি হয় গিটার!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৩৫ অপরাহ্ণ ২৯, নভেম্বর ২০১৮
বিনোদন
A A

‘বাংলাদেশে ব্যান্ডের আইকন ছিলেন আইয়ুব বাচ্চু। সে গীটারকে সর্বত্র পপুলার করেছে। আমি তার অনেক আগে থেকে গিটার বাজানো শুরু করেছি, সেই সত্তরের দশক থেকে। কিন্তু বাচ্চুর মাধ্যমেই বাংলাদেশে গিটার ফেমাস হয়েছে। এই মুহূর্তে একটা তথ্য দিলে কেউ বিশ্বাস করবেন কিনা জানি না, তবু বলি, বর্তমান বাংলাদেশে মোবাইলের পরে সবচেয়ে বেশী বিক্রিযোগ্য পণ্যের নাম গীটার। এর পুরো কৃতিত্ব আইয়ুব বাচ্চুর।’

কথাগুলো বলছিলেন বাংলাদেশের প্রখ্যাত গিটারিস্ট ও ফিডব্যাক-এর সদস্য লাবু রহমান।

আসছে ১ ডিসেম্বর চ্যানেল আই চত্বরে ৫ম বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘চ্যানেল আই ব্যান্ড ফেস্ট পাওয়ার্ড বাই নন্দনপার্ক’। দিনব্যাপী এই ফেস্টে পারফর্ম করবে দেশের মোট ১৭টি ব্যান্ড দল। আর সে উপলক্ষ্যেই ২৯ নভেম্বর চ্যানেল আই ভবনে আয়োজন করা সংবাদ সম্মেলনের। যেখানে উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের বার্তা প্রধান শাইখ সিরাজ, ‘রেঁনেসা’ ব্যান্ডের অন্যতম প্রতিষ্ঠাতা ফয়সাল সিদ্দিকী বগি, নন্দনপার্কের সিইও লে. কর্ণেল (অব.) তুষার বিন ইউনুস, এলআরবি ব্যান্ডের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য স্বপন, ফিডব্যাকের লাবু রহমান, বাংলাদেশ ব্যান্ডের ওমর খালেদ রুমী এবং অবসকিউরের সাইদ হাসান টিপু।

তারুণ্যের জন্য ব্যান্ড ফেস্টের আবদার করেছিলেন আইয়ুব বাচ্চু। ২০১৪ সালে চ্যানেল আয়ের লাইভ অনুষ্ঠান ‘তারকা কথন’-এ চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগরকে উদ্দেশ্যে করে এমন প্রস্তাব দিয়েছিলেন তিনি। যার ফল আইয়ুব বাচ্চু পেয়েছিলেন সেই লাইভ অনুষ্ঠানেই। ফরিদুর রেজা সাগর ডিসেম্বরের এক তারিখকে ব্যান্ড ফেস্ট ঘোষণা দেন। আর এরপর থেকেই আইয়ুব বাচ্চুর নেতৃত্বেই অনুষ্ঠিত হয়ে আসছিলো ‘চ্যানেল আই ব্যান্ড ফেস্ট’। কিন্তু এবার তিনি নেই। সবাইকে ছেড়ে তিনি চলে গেছেন অন্য ভুবনে। কিন্তু তাই বলে তার স্বপ্নের এমন আয়োজন কি থেমে যেতে পারে!

না। কখনোই নয়, কিংবদন্তি শিল্পী আইয়ুব বাচ্চুর আইডিয়াতেই চ্যানেল আইয়ে প্রতি ডিসেম্বরের ১ তারিখে আয়োজন করা হয় ব্যান্ড ফেস্টের। এবারও হবে না তার ব্যতিক্রম। এমন দৃঢ় কণ্ঠেই জানালেন চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ। বললেন, আসছে ডিসেম্বরের ১ তারিখে চ্যানেল আই চত্বরে দেশের ১৭টি ব্যান্ডের অংশ গ্রহণে অনুষ্ঠিত হবে ৫ম ব্যান্ড ফেস্ট। আর এবারের উৎসবটি আইয়ুব বাচ্চুকে উৎসর্গ করা হলো।

অনন্যা রুমার পরিচালনায় ১ ডিসেম্বর চ্যানেল আই প্রাঙ্গণে সকাল সাড়ে ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে ‘চ্যানেল আই ব্যান্ডফেস্ট ২০১৮’। যেখানে পারফর্ম করবে এলআরবি, আর্টসেল, জলের গান,দলছুট, ফিডব্যাক, অবসিকিউরসহ মোট ১৭টি ব্যান্ড দল। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই। গেল বারের মতো এবারের ব্যান্ড ফেস্টটিও উপস্থাপনা করবেন অপু মাহফুজ, শাফি আহমেদ ও দিলরুবা সাথী।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইয়ুব বাচ্চুএলআরবিচ্যানেল আইফরিদুর রেজা সাগররেঁনেসালাবু রহমানলিড বিনোদনশাইখ সিরাজ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

‘আমাদের বছর কুড়ি’: ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে জার্নালিজম বিভাগের পুনর্মিলনী

জুলাই ১২, ২০২৬

বৃষ্টি ও বন্যায় প্রাণহানি ৫১, পানিবন্দি ৩ লাখ পরিবার

জুলাই ১২, ২০২৬

রাজধানীবাসীর সহযোগিতা চেয়েছে ২ সিটি করপোরেশন

জুলাই ১২, ২০২৬

রাজধানীতে পৃথক ঘটনায় নিহত ২

জুলাই ১২, ২০২৬

আর্জেন্টিনা কখনও সেমিফাইনালে হারেনি

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT