চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মোবাইল ফোনের ইন্টারনেট প্যাকেজ নিয়ে বিটিআরসির নতুন নিয়ম

চ্যানেল আই টেকচ্যানেল আই টেক
৯:৩০ পূর্বাহ্ণ ২৭, ফেব্রুয়ারি ২০১৮
তথ্যপ্রযুক্তি
A A

মোবাইল ফোন অপারেটররা তাদের গ্রাহকদের ইন্টারনেট সেবার ব্যবহারের ভিত্তিতে বিল পরিশোধের (পে পার ইউজ) ক্ষেত্রে ৫ টাকার রাখতে বেশি পারবে না বলে নির্দেশ দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এছাড়া ইন্টারনেট প্যাকেজের বৈচিত্রের ক্ষেত্রেও বিটিআরসি নতুন নির্দেশনা দিয়েছে।

প্যাকেজ ও অফারের সংখ্যা সর্বোচ্চ ৩৫টি, এর মধ্যে নিয়মিত প্যাকেজ ২০টি ও বিশেষ (প্রমোশনাল) অফার ১৫টিতে সীমাবদ্ধ করা হয়েছে। সোমবার এ সংক্রান্ত এক নির্দেশনায় এ কথা বলা হয়েছে।

মোবাইল ফোন অপারেটররা বর্তমানে তাদের গ্রাহকদের জন্য প্রচলিত প্যাকেজগুলোর মধ্যে কোনগুলো স্থায়ীভাবে রাখতে চায়, তা জানিয়ে ১ মার্চের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

বিটিআরসির অনুমতি সাপেক্ষে দেশের গ্রাহকদের জন্য মোবাইল ফোনে ইন্টারনেট সেবা প্রথম চালু হয় ২০০৪ সালে। সে সময় পি-১ প্যাকেজের মাধ্যমে একজন গ্রাহক যে পরিমাণ ব্যান্ডউইডথ ব্যবহার করতেন, তাকে সে পরিমাণ বিল পরিশোধ করতে হতো। পরে নির্দিষ্ট সময় ও নির্দিষ্ট টাকায় নির্দিষ্ট ডেটা বিক্রির প্রচলন হয়। তবে বিভিন্নসময় বিভিন্ন অপারেটর ভেদে গ্রাহকদের নানা সমস্যার অভিযোগ রয়েছে।

অভিযোগ আমলে এনে সেবার মান উন্নত করতে ২০১৬ সালে মোবাইল ফোন সেবা নিয়ে গ্রাহকদের অভিযোগ ও মতামত জানতে প্রথমবারের মতো গণশুনানি আয়োজন করে বিটিআরসি। এতে অপারেটরদের একই সেবার প্রয়োজনাতিরিক্ত প্যাকেজের বিষয়ে অভিযোগ করেন গ্রাহকরা। গত বছরের শেষদিকে সেলফোন অপারেটরদের নতুন প্যাকেজের অনুমোদন স্থগিত রাখে কমিশন। বিভ্রান্তি এড়াতে বিটিআরসি বিভিন্ন সময়ে নানা সময়াচিত পদক্ষেপও নিয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মোবাইল ইন্টারনেট
শেয়ারTweetPin

সর্বশেষ

টেলিভিশন সাংবাদিকতার বাস্তব অভিজ্ঞতা নিলেন রাবির শিক্ষক-শিক্ষার্থীরা

জুলাই ১০, ২০২৬

উন্নয়ন ও প্রকৃতি একসাথে হাতে হাত রেখে চলবে: পরিবেশমন্ত্রী

জুলাই ১০, ২০২৬

ভোট চুরি জুলাইয়ের আগেও হয়েছে, পরেও হয়েছে: হাসনাত আবদুল্লাহ

জুলাই ১০, ২০২৬

বেলজিয়ামের স্কিল এবং স্পেনের গতি উপভোগ্য হবে: শেখ আসলাম

জুলাই ১০, ২০২৬

সাইবার আস্থা: একটি ‘ডিজিটাল সেফ সিস্টেম’ পদ্ধতি

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT