চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মোবাইল ফাইন্যান্সিয়াল সেক্টরে অপরাধ নিয়ন্ত্রণে ‘নগদ’-এর কর্মশালা অনুষ্ঠিত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৫৪ অপরাহ্ন ০১, নভেম্বর ২০২১
অর্থনীতি
A A

মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসে অপরাধ সনাক্তকরণ, নিয়ন্ত্রণ ও প্রতিরোধের লক্ষ্যে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ‘আইডেন্টিফিকেশন অ্যান্ড কন্ট্রোল অব মোবাইল ফাইন্যান্স রিলেটেড অর্গানাইজড ক্রাইম’ শীর্ষক এই কর্মশালার আয়োজন করে দেশের জনপ্রিয় মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’।

রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে দিনব্যাপী সচেতনতামূলক এই কর্মশালা আয়োজন করে ‘নগদ’-এর এক্সটারনাল অ্যাফেয়ার্স ডিভিশন।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ডাক বিভাগের মহাপরিচালক মো. সিরাজ উদ্দিন এবং প্রধান পৃষ্ঠপোষক ছিলেন ‘নগদ’-এর ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ. মিশুক।

এ ছাড়া আয়োজনটিতে অতিথি বক্তা হিসেবে বাংলাদেশ রেলওয়ে পুলিশের উপ-মহাপরিদর্শক মো. শাহ আলম, কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) এডিসি সাইদ নাসিরুল্লাহ ও বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) উপ-মহাব্যবস্থাপক মো. মাসুদ রানা কর্মশালায় উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ডাক বিভাগের মহাপরিচালক মো. সিরাজ উদ্দিন বলেন, ‘আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, ‘নগদ’-এর সর্বস্তরের কর্মকর্তাগণ গ্রাহকের অ্যাকাউন্টের নিরাপত্তা ও সুরক্ষার মান উন্নয়নে প্রতিনিয়ত নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাঁরা সংশ্লিষ্ট বিভিন্ন অপরাধ সনাক্তকরণ এবং যথাযথ পদক্ষেপ গ্রহণ করছেন। আজকের এই ওয়ার্কশপ থেকে অনেক গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে, যা ভবিষ্যতে তাঁদের আরও বেশি আত্মবিশ্বাসী করে তুলবে।’

কর্মশালায় ‘নগদ’-এর প্রধান নির্বাহী কর্মকর্তা রাহেল আহমেদ বলেন, শুরু থেকেই ‘নগদ’ দেশের আর্থিক খাতের ডিজিটালাইজেশনের জন্য কাজ করে যাচ্ছে। ‘নগদ’-এর চেষ্টার একটি বড় অংশ জুড়ে থাকে প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার। স্বচ্ছতার সঙ্গে ২০২১ সালে সামাজিক সুরক্ষা ভাতা তহবিলের ৭৫ শতাংশ ভাতা সফলভাবে বিতরণ করেছে ‘নগদ’।

Reneta

তিনি বলেন, ‘মাত্র আড়াই বছর সময়ে আমাদের দেশীয় ও আন্তর্জাতিক অনেক অর্জন রয়েছে। এই সকল অর্জনকে অর্থবহ এবং দীর্ঘস্থায়ী করতে হলে আমাদের গ্রাহক নিরাপত্তাসহ বিভিন্ন মোবাইল ফাইন্যান্স রিলেটেড অর্গানাইজড ক্রাইম সংক্রান্ত কর্মকান্ডসমূহকে গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে। আর মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ সম্পর্কে ধারণা লাভ করতে এ ধরনের ওয়ার্কশপ এবং ট্রেনিং অপরিহার্য।’

Jui  Banner Campaign
ট্যাগ: নিয়ন্ত্রণে
শেয়ারTweetPin

সর্বশেষ

পিছিয়ে পড়েও নাটকীয় ম্যাচে লিভারপুলকে হারাল ম্যানসিটি

ফেব্রুয়ারি ৯, ২০২৬

আয়ারল্যান্ডকে হারিয়ে ঘরের মাটিতে বিশ্বকাপ শুরু শ্রীলঙ্কার

ফেব্রুয়ারি ৮, ২০২৬

বিশ্বকাপে ভারত ম্যাচ বয়কট থেকে সরে আসার পথে পাকিস্তান

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি সংগৃহীত

হাদির বোন পরিচয়ে নির্বাচনী সমাবেশে বক্তব্য, ‘ভুয়া’ দাবি পরিবারের

ফেব্রুয়ারি ৮, ২০২৬

বিসিবির তদন্ত প্রতিবেদন নিয়ে অসন্তোষ জাহানারার

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT