চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মোদির সফরের পর কেদারনাথে ভক্তদের ভিড়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৫০ অপরাহ্ণ ২৪, জুন ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
মোদির সফর-কেদারনাথ মন্দির

ভারতের উত্তরখণ্ডের কেদারনাথ মন্দিরে চার ধাম যাত্রায় এ বছর ভিড় জমিয়েছে রেকর্ড সংখ্যক পূণ্যার্থী। মন্দির কর্তৃপক্ষের বক্তব্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন্দিরটিতে বেশি বেশি আসাই এত বেশি ভিড়ের কারণ।

টাইমস অব ইন্ডিয়া জানায়, গত বছর চার ধাম যাত্রায় ছয় মাসে প্রায় ৭.৩২ লাখ মানুষ কেদারনাথ দর্শনে গিয়েছিল। সেখানে এবারের আয়োজনের প্রথম ৪৫ দিনেই সংখ্যাটি দাঁড়িয়েছে ৭.৩৫ লাখে, যা কেদারনাথের ইতিহাসে সর্বোচ্চ।

শুধু তাই নয়। এর মাঝে কিছু কিছু দিন দৈনিক দর্শণার্থীর সংখ্যা ৩৬ হাজার ছাড়িয়েছে। এটিও মন্দিরটির ইতিহাসে প্রথম ঘটল। গত ৭ জুন সংখ্যাটি ছিল সবচেয়ে বেশি। ওই দিন ৩৬ হাজার ১৭৯ পূণ্যার্থী মন্দির দর্শনে গিয়েছিলেন। দ্বিতীয় সর্বোচ্চ দর্শন ছিল ১০ জুন, ৩৬ হাজার ২১ জন।

Banglabid

মন্দির কর্তৃপক্ষের বিশ্বাস, নরেন্দ্র মোদি বারবার কেদারনাথ দর্শনে যান বলেই জনগণ তাকে অনুসরণ করছে বেশি। বিশেষ করে দ্বিতীয় মেয়াদে নির্বাচনের সময় তার নিয়মিত মন্দির দর্শন সাধারণ জনগণের মধ্যে মন্দিরটির প্রতি আগ্রহ ও ভক্তি জাগিয়েছে আরও বেশি।

বদরি-কেদার মন্দির কমিটির প্রধান নির্বাহী বিডি সিং বলেছেন, ‘আমাদের এখনো পাঁচ মাস বাকি আছে। আমরা আশাবাদী, এ বছর অক্টোবরে যাত্রা শেষ হতে হতে দর্শণার্থীর সংখ্যা ১৫ লাখ ছাড়িয়ে যাবে।’

মন্দির সংশ্লিষ্ট গাঢ়ওয়াল মণ্ডল বিকাশ নিগমের মহাব্যবস্থাপক বিএল রানাও এত বেশি লোক সমাগমের কৃতিত্ব প্রধানমন্ত্রীকেই দিয়েছেন: ‘কেদারনাথ প্রধানমন্ত্রীর হৃদয়ের খুব কাছের এবং তিনি এই অঞ্চলে চলমান সব উন্নয়ন কর্মকাণ্ড নিবিড়ভাবে তদারকি করেন। প্রধানমন্ত্রীর সফরের পর থেকে ধ্যান গুহার চাহিদাও সাধারণ মানুষের মধ্যে অনেক বেড়ে গেছে।’

Reneta

হিমালয়ের পাদদেশে অবস্থিত কেদারনাথ মন্দিরে আয়োজিত ছয় মাসব্যাপী চার ধাম যাত্রায় প্রতি বছরই ব্যাপক লোক সমাগম হয়। এ কারণে ২০১৩ সালের ভয়াবহ বন্যা ও ভূমিধসে কয়েক হাজার প্রাণহানি হয়েছিল। তারপরও এখানে দর্শণার্থীর সংখ্যা কমেনি, সময়ে সময়ে বেড়েছে বরং।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নরেন্দ্র মোদি
শেয়ারTweetPin

সর্বশেষ

মুম রহমানের মুকুটে কোরিয়ার ‘গোল্ডেন পেন অ্যাওয়ার্ড’

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৮

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

গুমের শিকার সোহেলের ছেলে এসএসসি পাস করায় শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

কুষ্টিয়া জেলা এনসিপির আহ্বায়ক টনি, সদস্য সচিব তালহা

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT