চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মোদির শপথে পশ্চিমবঙ্গে নিহত বিজেপি নেতাকর্মীদের পরিবার ‘বিশেষ অতিথি’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৫৩ অপরাহ্ন ২৯, মে ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
মোদির শপথ-মমতা-বিশেষ অতিথি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দ্বিতীয় মেয়াদের শপথ গ্রহণ অনুষ্ঠানে পশ্চিমবঙ্গে রাজনৈতিক সহিংসতায় নিহত অর্ধশতাধিক বিজেপি নেতাকর্মীর পরিবারকে ‘বিশেষ অতিথি’ হিসেবে নিমন্ত্রণ করা হয়েছে।

বিশ্লেষকরা মনে করছেন, এই নিমন্ত্রণের মাধ্যমে বিজেপি মমতা ব্যানার্জিকে দেখিয়ে দিতে চাইছে যে, ভবিষ্যতে কিছু হলেও তারা নেতাকর্মীদের পাশে থাকবে।

নিহত এই বিজেপি নেতাকর্মীরা গত ছয় বছরে স্থানীয় পঞ্চায়েত থেকে শুরু করে জাতীয় নির্বাচনে তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীদের হাতে নিহত হয়েছে বলে অভিযোগ করে আসছেন বিজেপির নেতারা।

মোদির শপথ গ্রহণ অনুষ্ঠানে ৭ হাজার অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে। সেকানে থাকার কথা রয়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতারও। আর এই ৭ হাজারের মধ্যে বিশেষ মর্যাদা পাবে পশ্চিমবঙ্গে নিহত ওই নেতাকর্মীদের পরিবার।

বিজেপি নেতারা বলছেন, দলের কর্মীদের কাছে বার্তা পৌঁছে দিতেই এই ব্যবস্থা। তাদেরকে বোঝাতে চাওয়া হচ্ছে, তৃণমূল যদি আগামীতে আবারও পশ্চিমবঙ্গে সন্ত্রাস করে তাহলে কেন্দ্রীয় নেতৃত্ব তাদের পাশেই থাকবে।

আর এ কারণেই যে অনুষ্ঠানে খোদ তৃণমূল প্রধান হাজির থাকছেন সেখানেই এই কর্মীদের পরিবারকে আমন্ত্রণ জানানো হচ্ছে।

Reneta

লোকসভা নির্বাচনের প্রচারণা পর্বে বারবার এই রাজনৈতিক সন্ত্রাস-সহিংসতার প্রসঙ্গ উঠে এসেছে। তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ করেছে বিজেপি। পাল্টা বিজেপির বিরুদ্ধেও সহিংসতার অভিযোগ করেছে তৃণমূল।

ভোটের ফল প্রকাশের পর বারাণসীর সভা থেকে তৃণমূলের বিরুদ্ধে সেই অভিযোগ আবারও করেছিলেন প্রধানমন্ত্রী মোদি।

Jui  Banner Campaign
ট্যাগ: তৃণমূল কংগ্রেসনরেন্দ্র মোদিবিজেপিভারতের লোকসভা নির্বাচনমমতা ব্যানার্জিলোকসভা নির্বাচনলোকসভা নির্বাচন-২০১৯
শেয়ারTweetPin

সর্বশেষ

মামুনুল হককে হারিয়ে ববি হাজ্জাজ জয়ী

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: এনসিপির সদস্য সচিব আখতার হোসেন

এনসিপির সদস্যসচিব আখতার হোসেন বিজয়ী

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

বিপুল ভোটে নির্বাচিত আন্দালিব রহমান পার্থ

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

বড় ব্যবধানে জয়ী লুৎফুজ্জামান বাবর

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

পটুয়াখালী-৩ আসনে বিজয়ী নুরুল হক নূর

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT