চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মোদির ‘কন্যার সাথে সেলফি’ আহবানে ব্যাপক সাড়া

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৩১ পূর্বাহ্ণ ০২, জুলাই ২০১৫
নারী
A A

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর #SelfieWithDaughter বা “কন্যার সাথে সেলফি” আহবানে সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটার এবং ফেসবুকে ব্যাপক সাড়া পড়েছে। ২৮ জুন মোদীর ‘মান কি বাত’ প্রোগ্রামে এ আহবান জানানোর পরপরই বহু বাবা তাদের মেয়ের সাথে সেলফি শেয়ার করেন।

সেলফিসহ পোস্টে বাবাদের জীবনে তাদের মেয়েরা কতটা অংশ জুড়ে রয়েছে; এমন অনুভূতি প্রকাশ করেছেন অনেকেই।

তাদের কেউ কেউ বলেন, মেয়ে সন্তান আমার পৃথিবী।

আবার অনেকেই মেয়ে সন্তানের সাথে জড়িত অনেক অতীত অভিজ্ঞতাও শেয়ার করেন। যেমন; মেয়েদের প্রথম স্কুলের অভিজ্ঞতা, পরিবারের সাথে ছুটি কাটানো ইত্যাদি।

মেয়রা তাদের কাছে আনন্দের সমাহার বলেও অনেকে জানান।

হরিয়ানার এক পঞ্চায়েত আলোচনার সময়ই এই ধারনাটি প্রথম তার দৃষ্টি আকর্ষণ করে বলে জানান মোদি। আরও অনেক বেশি মেয়েদের শিক্ষার আওতায় আনার জন্য এবং লিঙ্গসমতার  জন্য সরকারের ‘বেটি বাঁচাও, বেটি পড়াও’ কাযর্ক্রমে এই চিন্তা অনেক বড় প্রভাব রাখবে বলেও জানান প্রধানমন্ত্রী।

Reneta

বাবার সাথে সাবেক আইপিএস অফিসার কিরন বেদি

মোদির এই আহবানে সাড়া দিয়েছেন ভারতের রাজনীতি, চলচ্চিত্রসহ বহুক্ষেত্রের রথী-মহারথীরা।

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্রা ফারনাভিস, ইউনিয়ন মন্ত্রী নিমর্লা সিথরামান, এমপি প্রতাপ সিং, গুজরাটের মন্ত্রী শংকরভাই চৌধুরী, সাবেক আইপিএস অফিসার কিরন বেদি, চলচ্চিত্র ব্যক্তিত্য শেখর কাপুর, যুক্তরাষ্ট্রের সহকারি স্বরাষ্ট্রসচিব নিশা দেশাই, সাংবাদিক কাঞ্চন গুপ্তাসহ আরও অনেকে তাদের মেয়ে সন্তানের সাথে একটি মুর্হুত শেয়ার করেছেন।

যুক্তরাষ্ট্রের সহকারি স্বরাষ্ট্র সচিব নিশা দেশাই।

 মোদির আহবানের একঘণ্টার মধ্যেই সামাজিক মাধ্যমে তা ব্যাপক আলোড়নের সৃষ্টি করে। ফেসবুকে এবং টুইটারে জনপ্রিয়তার দিক থেকে ভারতের শীর্ষ এবং বিশ্বব্যাপী জনপ্রিয়তার দিকে ৫ নম্বর অবস্থানে চলে আসে।

এই বিষয়ে এখন পযর্ন্ত এক লাখেরও বেশি টুইট করা হয়েছে। আফ্রিকা এবং ইউরোপের অধিবাসিরাও এই আহবানে সাড়া দিয়ে সেলফি প্রকাশ করেছে।

প্রধানমন্ত্রীর ‘মান কি বাত’ প্রোগাম থেকে এর আগেও এমন সাড়া জাগিয়েছিলো।

গত মাসের #IncredibleIndia আহবানেও লাখ লাখ মানুষ তাদের মুর্হুত প্রকাশ করে। তার #DrugsFreeIndia আহবানও আলোড়ন সৃষ্টি করেছিলো।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নরেন্দ্র মোদীভারতভারতের প্রধানমন্ত্রী
শেয়ারTweetPin

সর্বশেষ

সিজেডএম ও আলবুখারী ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সমঝোতা স্মারক স্বাক্ষর

জুলাই ৩, ২০২৬

কেপ ভার্দের বিপক্ষে এক ‘কঠিন’ ম্যাচ হবে আর্জেন্টিনার

জুলাই ৩, ২০২৬

৪ হাজার কোটি টাকার ইনজেকশন: বরাদ্দ বাড়ছে, তবু কেন সুস্থ হচ্ছে না স্বাস্থ্যখাত?

জুলাই ৩, ২০২৬

‘জীবনের শেষ দিন পর্যন্ত অভিনয়ের সঙ্গে থাকতে চাই’

জুলাই ৩, ২০২৬

মিডিয়া শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল

জুলাই ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT