চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারত-ইসরায়েল সরাসরি ফ্লাইটের ঘোষণা দিলেন মোদি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:১০ অপরাহ্ণ ০৬, জুলাই ২০১৭
আন্তর্জাতিক
A A
মোদি

দ্বিপাক্ষিক সহযোগিতার ক্ষেত্রে মহাকাশ প্রযুক্তি, কৃষি ও জল সংরক্ষণসহ ৭টি চুক্তি সই হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইসরায়েলের সঙ্গে দিল্লি-মুম্বাই-তেল আবিব সরাসরি ফ্লাইট চালুর ঘোষণা দিয়েছেন।

একই সঙ্গে ইসরায়েলে থাকা ভারতীয়দের জন্য ‘ওভারসিজ সিটিজেন অব ইন্ডিয়া’ বা ওসিআই কার্ডের নীতিমালাও শিথিল করার ঘোষণা দেন তিনি।

কূটনৈতিক সম্পর্কের ২৫ বছর পূর্তিতে তিন দিনের সফরে ইসরায়েলের তেল আবিব কনভেনশন সেন্টারে মোদির ঘোষণায় আনন্দে চিৎকার করে ওঠেন উপস্থিত ৫ হাজার প্রবাসী ভারতীয়। মোদি বলেন, ৭০ বছরের মধ্যে এই প্রথম একজন ভারতীয় প্রধানমন্ত্রী ইসরায়েল সফরের সুযোগ পেয়েছেন। এটা একটা আনন্দের বিষয়।’

তিনি জানান, ভারতীয় বংশদ্ভূত যারা ইসরায়েলে বাধ্যতামূলক সামরিক দায়িত্ব পালন করেছেন তারা এখন থেকে ওসিআই কার্ড পাবেন।

এনডিটিভি জানায়, বুধবার সাত চুক্তি সইয়ের পাশাপাশি আন্তর্জাতিক স্তরে সন্ত্রাসবাদের বিরুদ্ধে কাঁধে কাঁধ মিলিয়ে লড়ার অঙ্গীকারও করেন নরেন্দ্র মোদি ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু। মোদি ইসরায়েল পৌঁছানোর পর নেতানিয়াহুর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে এসব সিদ্ধান্ত হয়। এরপর প্রবাসী ভারতীয়দের সঙ্গে দেখা করার অনুষ্ঠানে সরাসরি ফ্লাইট এবং ওসিআই কার্ডের ঘোষণা দেন মোদি।মোদি

দ্বিপাক্ষিক বৈঠকের পর যৌথ সাংবাদিক সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী বলেন, ‘শুধু দ্বিপাক্ষিক সহযোগিতার প্রশ্নে নয়, কীভাবে হাতে হাত মিলিয়ে আমরা আন্তর্জাতিক সন্ত্রাসবাদের বিরুদ্ধে চলমান লড়াইকে সাহায্য করতে পারি, তা নিয়েও আমাদের আলোচনা হয়েছে। ভারত ও ইসরায়েল, দু’টি দেশই বারবার সন্ত্রাসী হামলার শিকার হয়েছে।’

Reneta

অন্যদিকে নেতানিয়াহু কিছুটা রসিকতার সুরে বলেছেন, ‘ভারত ও ইসরায়েলের মধ্যে বিয়েটা স্বর্গেই ঠিক হয়েছিল। আর সেই বিয়েটা হলো আজ।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইসরায়েলনরেন্দ্র মোদিভারতভারত-ইসরায়েল
শেয়ারTweetPin

সর্বশেষ

টোরি পেন্সো হতে চলেছেন বিশ্বকাপ পরিচালনায় দ্বিতীয় নারী

জুন ১৬, ২০২৬

ম্যাচের পর ইরান দলকে একরকম তাড়িয়ে দেয়া হয়েছে

জুন ১৬, ২০২৬

হায়দরাবাদে সড়কের নাম ‘ডোনাল্ড ট্রাম্প অ্যাভিনিউ’

জুন ১৬, ২০২৬

‘প্রবাসী কার্ড-এর মাধ্যমে প্রবাসীদের সামাজিক মর্যাদা নিশ্চিত করা হবে’

জুন ১৬, ২০২৬

প্রতিশোধের মানসিকতা থেকে বের হয়ে দেশ ও মানুষের জন্য কাজ করার আহ্বান প্রধানমন্ত্রী

জুন ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT