চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেয়েদের হাত ধরে এশিয়ার সেরা বাংলাদেশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:১২ অপরাহ্ণ ১০, জুন ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

যেকোনো পর্যায়ের বহুজাতিক টুর্নামেন্টে সেরা হওয়ার পথে এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। ছয়বারের চ্যাম্পিয়ন শক্তিশালী ভারতকে ৩ উইকেটে হারিয়ে দেশের জন্য এই ঐতিহাসিক গৌরব বয়ে এনেছে নারী ক্রিকেট দল।

ভারত এদিন টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১১২ রান সংগ্রহ করে। বাংলাদেশ সেটি টপকে যায় শেষ বলে ২ রান নিয়ে।

শেষ ১৮ বলে জয়ের জন্য বাংলাদেশের দরকার ছিল ২৩ রান। উইকেটে ফাহিমা খাতুন এবং রুমানা আহমেদ। ফাহিমা ৭ বলে ৯ করে স্টাম্পড হয়ে ফেরেন। দল তখন জয় থেকে ১৫ বলে ১৭ রান দূরে।

নতুন ব্যাটসম্যান সানজিদাকে নিয়ে রুমানা সিঙ্গেল নিয়ে নিয়ে খেলতে থাকেন। শেষ দুই ওভারে জয়ের জন্য দরকার পড়ে ১২ রান।

১৯তম ওভার করতে আসেন দীপ্তি শর্মা। তিনি মাত্র ৩ রান দিয়ে যান। ৬ বলে দরকার পড়ে ৯ রান।

বল হাতে তুলে নেন ভারতীয় দলপতি হারমানপ্রীত। সানজিদা সিঙ্গেল নিয়ে স্ট্রাইক দেন সেট ব্যাটসম্যান রুমানাকে। চোখ জুড়ানো কাভার ড্রাইভে চার হাঁকান তিনি। পরের বলে সিঙ্গেল। তিন বলে দরকার তিন। সানজিদা (৫) হাফভলি বানিয়ে বড় শট খেলতে গিয়ে বাউন্ডারি লাইনে ধরা পড়েন। দুই বলে দরকার তিন। নতুন ব্যাটসম্যান আসেন জাহানারা আলম। স্ট্রাইকে রুমানা। পঞ্চম বলে এক রান নেয়ার পর রানআউট হন রুমানা (২৩)! শেষ বলে এক হলে ড্র, দুই হলে জয়! স্ট্রাইকে জাহানারা। দুই নিয়ে ইতিহাস সৃষ্টি করেন তিনি।

Reneta

এর আগে ৩৫ রানের দারুণ শুরুর পর সপ্তম ওভারে জোড়া পতনে ধাক্কা খায় বাংলাদেশ। পুনম যাদবের করা ওভারের পঞ্চম বলে সুইপ করতে গিয়ে শর্টস্কয়ার লেগে ঝুলন গোস্বামীর হাতে ধরা পড়েন ওপেনার আয়েশা রহমান। ২৩ বলে ১৭ করে যান তিনি। পরের বলে শামিমা সুলতানা অহেতুক এক শট খেলতে গিয়ে মিডঅফে ধরা পড়েন। অফস্টাম্পের অনেক বাইরের বলে ড্রাইভ করতে যান তিনি। ছেড়ে দিলে ওয়াইড হতো। শামিমা ১৯ বলে করেন ১৬।

এরপর ফারজানা হক (১১) এবং নিগার সুলতানা ম্যাচ ধরার চেষ্টা করেন। ১৬তম ওভারে ফুলটস বল উড়িয়ে মারতে গিয়ে সাজঘরে ফেরেন নিগার সুলতানা। তখন ২৮ বলে দরকার ছিল ৩০ রান।

নিগার সুলতানা এই বলটিকে উচ্চতায় ‘নো’ ভেবে বড় শট খেলেন। কাউকর্নারে দীপ্তির হাতে ধরা পড়ার পর ‘নো’র আবেদন করেন। মাঠের দুই আম্পায়ার থার্ডআম্পায়ারের কাছে গেলে তিনি আউট ঘোষণা করেন। নিগার সাজঘরে ফিরলেও বাকি কাজটুকু ঠিকই সেরে ফেলেন জাহানারা (২*) এবং সালমা খাতুন (০*)।

প্রথম ইনিংস: এশিয়ার সেরা হতে মেয়েদের টার্গেট ১১৩

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড নিউজ
শেয়ারTweetPin

সর্বশেষ

শিল্পী সমিতির নেতৃত্বে কে আসছে, আরমান-মুক্তি নাকি শিবা শানু-জয়?

জুলাই ২, ২০২৬

কোনো শিক্ষক নির্বাচন করতে চাইলে চাকরি ছাড়তে হবে: শিক্ষামন্ত্রী

জুলাই ২, ২০২৬

নারী টি-২০ বিশ্বকাপ ফাইনালে গাইবেন রিটা ওরা

জুলাই ২, ২০২৬

এইচএসসি পরীক্ষায় নতুন নিয়ম, অংশ নিতে পারেনি ৫ লাখ ৪৩ হাজার শিক্ষার্থী

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

‘জুলাই স্মৃতি জাদুঘর’ উদ্বোধন হচ্ছে ৫ আগস্ট

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT