চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এশিয়ার সেরা হতে মেয়েদের টার্গেট ১১৩

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৩৫ অপরাহ্ণ ১০, জুন ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

এশিয়া কাপে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হতে বাংলাদেশের মেয়েদের করতে হবে ১১৩ রান।

বাংলাদেশ এদিন টস জিতে আগে বল করার সিদ্ধান্ত নেয়। ভারত নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১১২ রান করে। এই আসরে ভারতের বিপক্ষে আগের দেখায় জয় পেয়েছিল বাংলাদেশ।

বাংলাদেশ প্রথম উইকেটের দেখা পায় রানআউটের মাধ্যমে। চতুর্থ ওভারে সালমা খাতুনের করা প্রথম বলে মিতালি থার্ডম্যানে পুশ করে দুই রান শেষ করেন। তৃতীয় রানের জন্য ছুটতে গিয়ে সাজঘরে ফেরেন স্মৃতি মন্ধনা (৭)।

Banglabid

বাংলাদেশি বোলাররা এদিন পাওয়ার প্লেতে ভারতকে আটকে রাখেন। প্রথম ৬ ওভারে ২১ রান তুলতে ১ উইকেট হারায় দলটি।

দ্বিতীয় উইকেট যায় সপ্তম ওভারের চতুর্থ বলে। জাহানারা আলমের গুড লেংথের বল মিডউইকেটে দিয়ে উড়িয়ে মারতে গিয়ে বোল্ড হন দীপ্তি শর্মা (৪)।

ভারতীয় দলের অন্যতম সেরা ব্যাটসম্যান মিতালি ফেরেন অষ্টম ওভারের প্রথম বলে। খাদিজার সাদামাটা এক বল অনসাইডে ঘোরাতে গিয়ে মিডঅফে ফারজানার হাতে ধরা পড়েন (১১)।

Reneta

অঞ্জু পাতিল (৩) অবস্ট্রাকিং দ্য ফিল্ড হয়ে ফিরলে ভারত বেশি চাপে পড়ে যায়। রান নিতে গিয়ে অঞ্জু বলের স্বাভাবিক গতিকে পরিবর্তন করেন। মাঠের আম্পায়ার থার্ডআম্পায়ারের কাছে গেলে তিনি আউট ঘোষণা করেন।

এরপর দলীয় ৬২ রানে পথ ধরেন ভেদা কৃষ্ণমূর্তি। তাকে বোল্ড করেন সালমা খাতুন। সালমা এই ওভারে ফুল লেংথে বল করছিলেন। প্রথম বলে তাকে সুইপ করে দুই রান নেন হারমানপ্রীত। তৃতীয় বলটিও একই রকম ছিল। লেগস্টাম্পের ফুল লেংথ বল সুইপ করতে যান কৃষ্ণমূর্তি। তিনি বেশি অফসাইডে সরে গিয়েছিলেন। যার কারণে বলের লাইন মিস করে বোল্ড হন।

১৫তম ওভারে দলকে ৭২ রানে রেখে ফেরেন তানিয়া ভাটিয়া (৩)। রুমানা আহমেদের প্রথম শিকার হন তিনি। গুডলেংথের বলে ডাউন দ্য উইকেটে এসে খেলতে গিয়ে স্টাম্পড হন।

ওই ওভারের শেষ বলে রুমানা দ্বিতীয় উইকেট পান। কাট করতে গিয়ে টপস্পিনে ভড়কে যান শিখা পাণ্ডে। কানায় লেগে বল যায় উইকেটরক্ষক শামিমা সুলতানার হাতে।

ভারত রান বাড়িয়ে নেয় হারমানপ্রীত অর্ধশতকে। ৪২ বলে ৫৬ করেন তিনি।

রুমানা ৪ ওভারে ২২ রান দিয়ে ২ উইকেট নেন। খাদিজা ২ উইকেট নিতে ২৩ রান খরচ করেন। নাহিদা কোনো উইকেট না পেলেও মাত্র ১২ রান খরচ করেন। জাহানারা ৩ ওভারে ২৩ রান দিয়ে একজনকে ফেরান। সালমা খাতুন ২৪ রান দিয়ে নেন এক উইকেট।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

এনসিপিপন্থী সংগঠন বানালো ‘জুলাই শহীদ’, জীবিত সাংবাদিক বললেন ‘আমি মরি নাই’

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ইউনিভার্সেল মেডিকেলে ‘বাবার যত্নে’ ক্যাম্পেইনের বিজয়ীদের সংবর্ধনা

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

সৌদি-তুরস্ক-পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তিকে স্বাগত জানালেন ট্রাম্প

আগস্ট ১৭, ২০২৬

মরদেহ নিয়ে ‘মায়াকান্না’ চান না শবনম

আগস্ট ১৭, ২০২৬

পুত্রের বাবা হলেন সংগীতশিল্পী অনুপম

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT