চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেয়েদের প্রিমিয়ার লিগ পিছিয়ে জাতীয় লিগ

সাজ্জাদ খান সাজ্জাদ খান
৬:৪৩ অপরাহ্ণ ২৩, ফেব্রুয়ারি ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

ঢাকা প্রিমিয়ার লিগ দিয়ে মেয়েদের ক্রিকেট মৌসুম শুরু হওয়ার কথা থাকলেও মাঠ সংকটে আগে হয়ে যাচ্ছে জাতীয় লিগ। সোমবার থেকে কক্সবাজারের দুটি ভেন্যুতে শুরু হবে আটটি বিভাগীয় দলের লড়াই।

টি-টুয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে গত বছর মেয়েদের জাতীয় লিগ হয়েছিল ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে। তবে এবার হবে ওয়ানডে লিগ। শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামের দুটি মাঠে গড়াবে পুরো আসর। শনিবার পর্যটননগরী কক্সবাজারে পৌঁছেছে অংশগ্রহণকারী দলগুলোর ক্রিকেটাররা।

মেয়েদের রুটি-রুজির প্রিমিয়ার লিগ পিছিয়ে দিয়ে কেনো জাতীয় লিগ- জানতে চাইলে মাঠ সংকটের কথা জানালেন বিসিবির ওমেন্স উইংয়ের ইনচার্জ নাজমুল আবেদীন ফাহিম। বললেন, প্রিমিয়ার লিগ ছেলেদের প্রিমিয়ার লিগ শেষ হলে আমরা করবো। ঢাকায় মাঠের অপ্রতুলতার কারণেই পেছাতে হয়েছে।

বর্তমানে চলছে ঢাকা দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগের খেলা। সোমবার থেকে শুরু হয়ে যাচ্ছে ছেলেদের ঢাকা প্রিমিয়ার লিগ। শেষ হবে এপ্রিলের শেষদিকে।

জাতীয় লিগের পারফর্মারদের নিয়ে সামনে মেয়েদের ‘এ’ দল গঠন করা হবে বলেও জানালেন নাজমুল আবেদীন। মিরপুরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বললেন, ‘আশা করি প্রতিদ্বন্দিতাপূর্ণ একটা টুর্নামেন্ট হবে। আমাদের যারা ভালো খেলোয়াড় আছে বর্তমানে এবং যারা এখানে ভালো করবে, হয়ত নতুন কিছু খেলোয়াড় উঠে আসবে। যাদেরকে নিয়ে আমরা ভবিষ্যতের স্বপ্ন দেখতে পারি। আমরা যেহেতু জাতীয় দলের পাশাপাশি একটা ‘এ’ দলের চিন্তা-ভাবনা করছি, সেটার জন্য এরইমধ্যে কিছু কাজ হয়েছে। আশা করছি ‘এ’ টিমে রাখার মতো কিছু কিছু খেলোয়াড়কে আমরা এখান থেকে খুঁজে পাব।’

Reneta

পৃষ্ঠপোষকতা জরুরী, বললেন নাজমুল আবেদীন
‘মেয়েদের ক্রিকেটকে যদি আরেকটা লেভেলে নিতে চাই, তাহলে বিনিয়োগ খুব জরুরী। তাদের জন্য আলাদা সুযোগ-সুবিধা তৈরি করা, তাদের জন্য প্রতিযোগিতার ব্যবস্থা করা। তাদের জাতীয় দল, ‘এ’ দল বা ছেলেদের মতো হাই-পারফরম্যান্স (এইচপি), বয়সভিত্তিক দল এসবকিছু যদি না করি, তাহলে আমরা অন্যসব দেশের সাথে তাল মেলাতে পারব না। সেজন্য ইনভেস্টমেন্ট করা দরকার। ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে এই ভার একা বহন সম্ভব না। ছেলেদের ক্ষেত্রে বিভিন্নরকম স্পন্সর এগিয়ে আসতে দেখি, আমার মনে হয় সময় এসেছে যারা খেলাধুলায় স্পন্সরশিপে আগ্রহী তাদের মেয়েদের ব্যাপারটাও একটু দেখা।’

‘কারণ মেয়েরা যখন ভালো করে, সারাবিশ্বে তাদের নাম হয়। বাংলাদেশও সেটার অংশীদার, আমরা সবাই সেটার অংশীদার হতে ভালো করার জন্য ভালো সুযোগ-সুবিধা দরকার, ভালো খেলার জন্য কিছু সুবিধাদি দরকার, ট্রেনিংয়ের ফ্যাসিলিটি দরকার। এগুলো করার জন্য পৃষ্ঠপোষকতার বিকল্প নেই। আমার মনে হয় স্পন্সররা যদি এগিয়ে আসেন মেয়েদের ক্রিকেটের ব্যাপারে, তাহলে দারুণ ব্যাপার হবে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাতীয় লিগমেয়েদের ক্রিকেটলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস (সংগৃহীত)।

জুলাই গণঅভ্যুত্থান জাতির ঐক্যের শক্তির প্রতীক: ড. ইউনূস

আগস্ট ৫, ২০২৬

জুলাইয়ের চেতনায় ঢাকায় দুই মেগা কনসার্ট

আগস্ট ৫, ২০২৬

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬ দশমিক ৫৯৩ বিলিয়ন ডলার

আগস্ট ৫, ২০২৬
ছবি: প্রতিনিধি।

নায়াগ্রা ফলসের মেরিনল্যান্ড থেকে যুক্তরাষ্ট্রে সরানো হলো ৭টি তিমি

আগস্ট ৫, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT