চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেহেরপুরে নির্বাচনী সহিংসতায় নিহত ২

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৪৩ অপরাহ্ণ ০৮, নভেম্বর ২০২১
- সেমি লিড, জনপদ, মেহেরপুর
A A

মেহেরপুরের গাংনী উপজেলায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে (ইউপি) দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৩০ জন।

সোমবার সকাল সাড়ে ৯টার দিকে ধলা গ্রামে এ সংঘর্ষ ঘটে বলে নিশ্চিত করেছেন মেহেরপুরের পুলিশ সুপার রাফিউল ইসলাম।

হতাহতদের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক বিডি দাস জাহারুল ও সাহারুল নামে দুইজন নিহত হয়েছে। নিহতরা দুইজনই আপন ভাই।

এই ঘটনায় ধারলো অস্ত্রের আঘাতে আরও ৩০ জন আহত হয়েছে। আহতদের অনেককে কুষ্টিয়া, রাজশাহী এবং মেহেরপুর জেনারেল হাসপাতালে পাঠানো হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ১১ নভেম্বর অনুষ্ঠিত হবে এই ইউনিয়নের নির্বাচন। সকাল ১০ টার দিকে আসন্ন নির্বাচনে অংশগ্রহণকারী দুই প্রার্থী আতিয়ার ও টুটুল গ্রুপের লোকজন ভোট চাইতে রাস্তায় নামে। তখন ভোট চাওয়াকে কেন্দ্র করে দুই গ্রুপের লোকজনের মধ্যে কথাকাটি শুরু হলে তা সংঘর্ষে রূপ নেয়। এই সময় উভয়পক্ষ ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়লে ঘটনাস্থলেই দুইজন ধারালো অস্ত্রের আঘাতে নিহত হয়। এই সময় আহত হয় দুই গ্রুপের ২৫-৩০ জন কর্মী সমর্থক।

পুলিশ সুপার আরও জানান, ভোট চাওয়াকে কেন্দ্র করে আকস্মিক সংঘর্ষের ঘটনায় দুইজন নিহত হয়েছে। গ্রামের বর্তমানে মেম্বার এবং নতুন মেম্বার প্রার্থীর সমর্থখদের মধ্যে ঘটে এই সংঘর্ষ। পরিস্থিতি শান্ত করতে গ্রামে বিপুল পরিমান পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার সূত্রপাত এবং দোষীদের খুঁজে তাদের গ্রেপ্তার করতে পুলিশ মাঠে নেমেছে।

Reneta

মেহেরপুর কাথুলী ইউনিয়ন চেয়ারম্যান সাজেদুর রহমান রানা বলেন, তার ইউনিয়নের ধলা গ্রামে ভোট চাওয়াকে কেন্দ্র করে এই ঘটনা। গ্রামে এখন শান্ত অবস্থা বিরাজ করছে। তবে এই ঘটনা ইউনিয়নের ইউপি নির্বাচনের শান্তিপূর্ণ পরিস্থিতির উপর বিরুপ প্রভাব ফেললো। এতে নির্বাচনে ভোটারদের উৎসাহ কমে যাবে বলে আশঙ্কা করা যাচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আহত ৩০ইউপি নির্বাচনেদুইজন নিহতমেহেরপুর
শেয়ারTweetPin

সর্বশেষ

মেসির বাবার শারীরিক অবস্থা নিয়ে যা জানাল পরিবার

জুন ১৯, ২০২৬

ছেলেদের ম্যাচ পরিচালনায় ইতিহাস গড়লেন টোরি পেন্সো

জুন ১৯, ২০২৬

ড্র করে বিশ্বকাপে টিকে থাকল সাউথ আফ্রিকা-চেক রিপাবলিক

জুন ১৯, ২০২৬

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল

জুন ১৮, ২০২৬

সাদিলেকের গোলে প্রথমার্ধে এগিয়ে চেক রিপাবলিক

জুন ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT