চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসিরা রাজী না হলে দেউলিয়া ঘোষণা করা হবে বার্সাকে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:০৬ অপরাহ্ন ৩১, অক্টোবর ২০২০
ফুটবল, স্পোর্টস
A A

সময়ের বিরুদ্ধে দৌড়াচ্ছে বার্সেলোনা। আগামী বৃহস্পতিবারের মধ্যে ফুটবলারদের বেতন কেটে নেওয়ার সিদ্ধান্ত কার্যকর করতে না পারলে দেউলিয়া ঘোষণা করা হতে পারে ক্লাবটিকে, বিস্ফোরক এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে রেডিও রেসওয়ান।

রেসওয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, ৩০ শতাংশ হারে কম বেতন নেওয়ার ব্যাপারে খেলোয়াড়দের রাজী করাতে শুক্রবার এক জরুরী বৈঠকে বসেছিলেন কার্লেস টেসকুয়েটস। পুরো বোর্ড নিয়ে জোসেপ মারিয়া বার্তেমেউয়ের পদত্যাগের পর প্রেসিডেন্ট নির্বাচনের আগ পর্যন্ত ক্লাবটির দায়িত্বে থাকবেন ম্যানেজিং কমিটির প্রধান টেসকুয়েটস।

ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে টেসকুয়েটসের কাঁধে গুরু দায়িত্ব, বার্সাকে দেউলিয়াত্বের হাত থেকে রক্ষা করা। সেটা ঠেকাতেই শুক্রবার খেলোয়াড়দের সঙ্গে বসেছিলেন তিনি। রেসওয়ানের পক্ষ থেকে বলা হয়েছে আগামী ৫ নভেম্বরের আগে ৩০ শতাংশ কম বেতন নেয়ার ব্যাপারে খেলোয়াড়দের রাজী করাতে হবে তাকে।

খেলোয়াড়রা রাজী হলে ১৯ কোটি ইউরো সাশ্রয় হবে বার্সার। আর সাশ্রয়কৃত এই অর্থ দিয়ে ক্লাবকে দেউলিয়ার হাত থেকে বাঁচানো যাবে বলে ফুটবলারদের জানিয়েছেন টেসকুয়েটস। আর ফুটবলাররা রাজী না হলে জানুয়ারিতে নিজেদের দেউলিয়া ঘোষণা করা ছাড়া কোনো পথ খোলা থাকবে না বার্তেমেউ আমলে দুইহাত অর্থ উড়ানো বার্সা।

দেউলিয়াত্বের পাশাপাশি বার্সার আরেক দুশ্চিন্তার নাম লিওনেল মেসি। বার্তেমেউয়ের জায়গায় যিনি বসবেন বার্সার প্রেসিডেন্টের গদিতে, দায়িত্ব পেয়েই তার প্রধান কাজ হবে আর্জেন্টাইন ফরোয়ার্ডকে নতুন চুক্তিতে বসানো। কারণ মেসি চলে গেলে শুধু বার্সার যে আয় কমবে তা নয়, একইসঙ্গে ছয়বারের ব্যালন ডি’অর জয়ী ফরোয়ার্ডকে বেশ মোটা অঙ্কের বোনাস দিয়েও বিদায় হবে কাতালান ক্লাবটিকে। চুক্তির বিধান অনুযায়ী এই বোনাস দিতে বাধ্য বার্সা। যেখানে এখন অর্থ সাশ্রয় করাই প্রধান দুশ্চিন্তা সেখানে মেসিকে বোনাস দিয়ে বিদায় দিতে গেলেও বেশ মোটা অঙ্কের অর্থ বেরিয়ে যাবে ক্লাবটির।

খেলোয়াড়দের ঠিক কি হারে বেতন কাটা হবে সেটা এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। পদত্যাগের আগে মেসিদের ১০ শতাংশ হারে বেতন কাটার ব্যাপারে শক্ত অবস্থানে ছিলেন সাবেক প্রেসিডেন্ট বার্তেমেউ। এ ইস্যুতে খেলোয়াড়দের সঙ্গে বেশ লম্বা এক দূরত্বই তৈরি হয়েছিলো তার। এদিকে রেসওয়ান বলছে কর্তনকৃত পারিশ্রমিকের পরিমাণটা হতে পারে ৩০ শতাংশ। ১০ শতাংশ বেতনই যেখানে কমাতে পারেননি বার্তেমেউ সেখানে আরও ২০ শতাংশ কমিয়ে টেসকুয়েটস কতটা সাফল্য পাবেন সেটা এক বড় প্রশ্ন!

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বার্সেলোনালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

বগুড়ায় সংগীতের মহাযজ্ঞ, গানে-পুরস্কারে ঝলমলে রাত

এপ্রিল ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ইজিবাইক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২

এপ্রিল ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

দিল্লিতে পররাষ্ট্রমন্ত্রীকে ‘উষ্ণ’ অভ্যর্থনা

এপ্রিল ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালি খোলার প্রস্তাবনায় রাশিয়া-চীনের ভেটো

এপ্রিল ৭, ২০২৬

সভাপতির দায়িত্ব নিয়েই তামিম জানালেন নির্বাচন করবেন

এপ্রিল ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT