চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসিদের নামে কুৎসা রটানোর অভিযোগ থেকে মুক্তি পেল বার্সা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:১৯ অপরাহ্ণ ০৭, জুলাই ২০২০
ফুটবল, স্পোর্টস
A A

নিরীক্ষা শেষে অর্থ খরচ করে খেলোয়াড়দের নামে কুৎসা রটানোর অভিযোগ থেকে মুক্তি মিলেছে বার্সেলোনার। প্রাইজ ওয়াটারহাউস কুপারাস নামের সেই প্রতিষ্ঠানটি নিরীক্ষা শেষে ঘোষণা দিয়েছে, অভিযোগকৃত কোনো তৃতীয়পক্ষের সংশ্লিষ্টতার কোনো প্রমাণ তারা পায়নি।

আইথ্রি ভেঞ্চার নামের এক প্রতিষ্ঠানের একাধিক অঙ্গ প্রতিষ্ঠানে ক্লাবের বর্তমান ও সাবেক খেলোয়াড়দের সামাজিক যোগাযোগ মাধ্যমে অপদস্থ করার জন্য প্রচুর অর্থ ঢেলেছেন বর্তমান বার্সা সভাপতি জোসেপ মারিয়া বার্তেমেউ, গত ফেব্রুয়ারিতে কাতালোনিয়ান রেডিও কাদেনা সারের এমন দাবির পরপরই ক্ষোভে ফেটে পড়েছিলেন খেলোয়াড়রা। সভাপতির সঙ্গেও বেড়েছে দূরত্ব।

সেটারই নিরীক্ষা শেষে প্রাইজ ওয়াটারহাউস কুপারাস জানিয়েছে, এমন কোনো কাজের জন্য ক্লাব থেকে আইথ্রি ভেঞ্চারকে অর্থ দেয়া হয়েছে বলে কোনো প্রমাণ তারা পায়নি। অন্তত দালিলিকভাবেই বার্সার সমস্ত অর্থের লেনদেন সম্পন্ন হয়েছে।

নির্দোষ প্রমাণ হওয়ার সঙ্গে সঙ্গেই যারা এসব দাবি করেছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের ঘোষণা দিয়েছে বার্সা। সোমবার বিবৃতিতে ক্লাবটির পক্ষে জানানো হয়েছে, ‘বোর্ড পরিচালকদের পক্ষ থেকে ক্লাবকে নির্দেশ দেয়া হয়েছে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের জন্য। যারা এমন অভিযোগ ও অপ্রমাণিত সত্য দিয়ে প্রতিষ্ঠানের ভাবমূর্তি নষ্ট করেছে তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’

গত ফেব্রুয়ারিতে রেডিও কাদেনা সারের পক্ষ দাবি করা হয়, খেলোয়াড়দের বিশেষ করে অধিনায়ক লিওনেল মেসি ও ডিফেন্ডার জেরার্ড পিকেকে ফেসবুক ও টুইটারের মাধ্যমে অপদস্থ করার জন্য আইথ্রি ভেঞ্চারের একাধিক অঙ্গ প্রতিষ্ঠানকে বেশ মোটা অংকের টাকা দিয়েছেন বার্তেমেউ। জাভি হার্নান্দেজ, কার্লোস পুয়োল ও সাবেক কোচ পেপ গার্দিওলার নামেও কুৎসা রটানোর দাবি করে কাদেনা সার।

দুই প্রেসিডেন্ট পদপ্রার্থী অগাস্টি বেনেদিতো এবং ভিক্টর ফন্টকেও সামাজিক যোগাযোগ মাধ্যমে আক্রমণ করা হয়েছে। বিশেষ করে ডেভিস কাপ আয়োজন করায় পিকে ছিলেন সমালোচনার কেন্দ্রে। মেসির স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জোকেও লক্ষ্যবস্তু করা হয়।

Reneta

অভিযোগ ওঠার পরপরই আইথ্রি ভেঞ্চারের সঙ্গে চুক্তি বাতিল করে বার্সা, যাদের কাজ ছিল ক্লাবটির অনলাইনে সামাজিক যোগাযোগের দিকটি লক্ষ্য রাখা ও বিশ্লেষণ করা। একইসঙ্গে আইনি ব্যবস্থা নেয়ারও সিদ্ধান্ত নেয় কাতালোনিয়ান ক্লাবটি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গ্রিজম্যানপিকেফাতিবার্তেমেউবার্সামেসিলা লিগালিড স্পোর্টসসুয়ারেজ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

চকরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

জুন ৮, ২০২৬

বিজেপির সঙ্গে তৃণমূলের ১০ বিদ্রোহী এমপির গোপন বৈঠক

জুন ৮, ২০২৬

পরিচালক হয়ে একদিনের মাথায় বিসিবি থেকে পদত্যাগ

জুন ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশে অপরাধ পরিস্থিতির উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

জুন ৮, ২০২৬

বিশ্বকাপের বিলিয়ন ডলারের জার্সি বাণিজ্যে কেন নেই বাংলাদেশ?

জুন ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT