চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসিদের ধন্যবাদ জানাল ফিলিস্তিন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:০০ অপরাহ্ণ ০৬, জুন ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

ইসরায়েলের সঙ্গে প্রীতি ম্যাচ বাতিল করায় আর্জেন্টিনাকে ধন্যবাদ জানিয়েছে ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশন। এই সিদ্ধান্তকে রাজনীতি এবং খেলাধুলাকে আলাদা রাখার সুন্দর উদাহরণ হিসাবে অভিহিত করেছে তারা।

এর আগে ম্যাচটি হলে মেসিদের জার্সি পোড়ানোর হুমকি দিয়েছিলেন ফিলিস্তিন ফুটবল প্রধান জিবরিল রজব।

ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশনের (পিএফএ) আন্তর্জাতিক ডিরেক্টর সুসান সালাবি বলেছেন, ‘আমরা ম্যাচ বাতিলের খবর পেয়েছি, কিন্তু অফিসিয়ালি নিশ্চিত হইনি। যদি নিশ্চিত হই, তাহলে আমাকে বলতে হবে এটা আর্জেন্টিনার দলের মহান সৌজন্যর অংশ। সেই সঙ্গে এটাও বলবো যে, তারা নিজেদের রাজনৈতিক সরঞ্জাম হিসাবে অন্যের কাছে ধার দেয় না।’

আরেকটু যোগ করে সালাবি বলেন, ‘ইসরায়েলি দখলদারিত্বকে সমর্থন করার জন্য তার হাতিয়ার হিসাবে মেসির দলের ব্যবহার হওয়া উচিত নয়। এই সিদ্ধান্ত রাজনীতি এবং খেলাধুলাকে আলাদা রাখার সুন্দর উদাহরণ।’

ইসরাইল-ফিলিস্তিন সংঘাত বর্তমান সময়ের চলমান দীর্ঘতম সংকট। শতশত মানুষ নিহত হওয়ার পাশাপাশি আহত হচ্ছেন। মে মাসের শুরুতেও গাজা সীমান্তে ইসরায়েলি বাহিনীর সঙ্গে সংঘর্ষে অর্ধশতাধিক ফিলিস্তিনি নিহত এবং কয়েক হাজার ফিলিস্তিনি আহত হয়েছেন। এই পরিস্থিতিতে ফিলিস্তিনিরা আর্জেন্টিনাকে ইসরাইলে না আসতে আহ্বান জানাচ্ছিল। দেশটির ফুটবল প্রধান দুইদিন আগে বলেন, ‘মেসি ইসরাইলে খেললে তার জার্সি এবং ছবি পোড়ানো হবে।’

১৬ জুন আইসল্যান্ড ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে আর্জেন্টিনা। ‘ডি’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিদ্বন্দ্বী ক্রোয়েশিয়া ও নাইজেরিয়া।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্জেন্টিনাইসরায়েললিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

বোম ফাটালেন রোনালদোর বোন, ভাইয়ের অবসর পরিকল্পনা ফাঁস করে দিলেন

জুলাই ৩, ২০২৬

মেসিকে বিশেষ জার্সি উপহার দেবে কেপ ভার্দে

জুলাই ৩, ২০২৬

অস্ট্রিয়াকে বিদায় করে শেষ ষোলোতে স্পেন

জুলাই ৩, ২০২৬

পর্তুগাল নাকি ক্রোয়েশিয়া, কে জিতবে জানাল সুপার কম্পিউটার

জুলাই ২, ২০২৬

যেকোনো বিদেশি হস্তক্ষেপ প্রতিরোধে বাংলাদেশের পাশে চীন: রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT