চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসি রোনালদোর চেয়ে সেরা নয়: ম্যারাডোনা

আরিফ চৌধুরী আরিফ চৌধুরী
৫:০৭ অপরাহ্ণ ১৫, অক্টোবর ২০১৬
স্পোর্টস
A A

লিওনেল মেসিকে নিয়ে মন্তব্য করে আবারো আলোচনায় আর্জেন্টিনার ফুটবল কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনা। এক সাক্ষাতকারে ম্যারাডোনা বলেছেন, লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো এই দুটো নাম ফুটবল বিশ্বে অবশ্যই অন্যদের থেকে আলাদা। কিন্তু ‘মেসি কখনই রোনালদোর চেয়ে সেরা ফুটবলার নয়’।

বর্তমান বিশ্বের দুই সেরা ফুটবলারের তুলনা করতে গিয়ে আর্জেন্টাইন ফুটবল লিজেন্ড ডিয়েগো ম্যারাডোনা বলেন, ক্রিশ্চিয়ানো রোনালদো বিশ্বকে দেখিয়েছে ফুটবলের প্রতি তার আবেগ এবং সততা, কিন্তু লিওনেল মেসিকে নিয়ে বলতে গিয়ে আমি বারবার বিরক্ত হচ্ছি ‘যে কি না চার-চারটি ফাইনালে তার দেশের জন্য শিরোপা জিততে পারে নি। কিন্তু সে ব্যর্থ সৈনিকও নয়।

কোপা আমেরিকায় ব্যর্থ হয়ে অবসরের ঘোষণা দিয়ে আবারও ফিরে আসা আজেন্টিনার অধিনায়ক লিওনেল মেসিকে নিয়ে ম্যারাডোনা বলেন, আপনি যদি ব্যাক্তিত্বহীন হন, আপনার যদি দেশের জাতীয় সঙ্গীত গাইতে ইচ্ছে না করে, তবে আপনার একা থাকাই উচিত।

আন্তর্জাতিক সাফল্যে ক্রিশ্চিয়ানো রোনালদোকে এবারের ব্যালন ডি অর জয়ের জন্য আরও বেশি যোগ্য করে তুলেছে। এবারের জয় মানে সিআর সেভেনের চতুর্থ ব্যালন ডি’অর। যা লিওনেল মেসির পাঁচটির বিপরীতে দ্বিতীয় সেরা অর্জন হবে। তবে এ বিষয়ে আগ্রহী নন ম্যারাডোনা।

তিনি বলেন, আমার কাছে ফিফার ব্যালন ডি’অর পুরস্কারটি যথাযথ পুরস্কার নয়। এটি কখনই সেরা ফুটবলারকে দেওয়া হয় না। হলে ২০১৪ সালে সেটি ম্যানুয়েল ন্যয়ারের মতো ভদ্রলোকই পেতো।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্রিশ্চিয়ান রোনালদোডিয়েগো ম্যারাডোনালিওনেল মেসি
শেয়ারTweetPin

সর্বশেষ

তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ যুবক

জুলাই ১৬, ২০২৬

শেষ বিশ্বকাপ এমন বলছি না: মেসি

জুলাই ১৬, ২০২৬

‘সর্বশ্রেষ্ঠ’ ম্যারাডোনার সাথে কখনোই তুলনা চাইনি: মেসি

জুলাই ১৬, ২০২৬

প্রয়োজনীয় সংস্কার না হলে রাজপথে মোকাবেলা হবে বলে জামায়াত আমিরের হুঁশিয়ারি

জুলাই ১৬, ২০২৬

বিশ্বকাপ ঘিরে চ্যানেল আইয়ের ব্যতিক্রমী আয়োজন

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT