চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসি-রোনালদো-নেইমার মাঠে নামছেন কবে?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৫০ অপরাহ্ণ ১৭, জুলাই ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

বিশ্বকাপের উন্মাদনা শেষ। এবার ইউরোপিয়ান ফুটবল লিগ নিয়ে মেতে ওঠার সময়। ৩২ দিনের বিশ্বকাপে মগ্ন থাকার পর এখন লিগগুলোই ফুটবল বিশ্বের প্রধান বিনোদন। সমর্থকরাও অধীর আগ্রহে অপেক্ষায় কবে মাঠে নামবেন মেসি-রোনালদো-নেইমাররা।

জনপ্রিয়তায় শীর্ষে থাকা ইংলিশ প্রিমিয়ার লিগ শুরু হবে ১১ আগস্ট। প্রথম দিনেই মাঠে নামবে ম্যানইউ, টটেনহ্যাম, চেলসির মতো জায়ান্ট দলগুলো। তার আগে মৌসুম শুরুর আমেজ দিতে ৫ আগস্টে মাঠে গড়াবে কমিউনিটি শিল্ড। সেখানে মুখোমুখি হবে চেলসি ও ম্যানসিটি।

মেসি থাকছেন, কিন্তু স্পেন ছেড়ে রোনালদো পাড়ি জমিয়েছেন ইতালিতে। বিশ্বের দুই সেরা ফুটবলারের একজনের অনুপস্থিতিতে হয়ত স্প্যানিশ লিগ নিয়ে মাতামাতি কিছুটা কমবে! তবে আবেদন যে একদম হারিয়ে ফেলবে তা নয়। রোনালদোর শূন্যস্থান পূরণে মরিয়া হয়ে নেমেছে রিয়াল মাদ্রিদ। সিআর সেভেনের বিকল্প হিসেবে শোনা যাচ্ছে নেইমার, কাইলিয়ান এমবাপে ও এডেন হ্যাজার্ডের নাম।

লা লিগার সূচি এখনো প্রকাশ হয়নি। তবে মৌসুম রোমাঞ্চের আগে মাঠে নামবে দুই জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। ১২ আগস্ট সেভিয়ার বিপক্ষে স্প্যানিশ সুপার কাপে রিয়াল, ১৫ আগস্ট হুয়ান গাম্পার ট্রফিতে বোকা জুনিয়র্সের বিপক্ষে খেলবেন মেসিরা। পরেরদিন রিয়াল উয়েফা সুপার কাপে নামবে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে।

জুভেন্টাসে রোনালদোর অভিষেক হতে পারে ৫ আগস্ট। সদ্য সাবেক ক্লাব রিয়ালের বিপক্ষেই, প্রীতি ম্যাচে। তবে রোনালদো সেই ম্যাচে খেলবেন কিনা সেটি এখনো নিশ্চিত নয়। সিরি আ শুরু হতে পারে ১৮ আগস্ট থেকে।

নেইমার কিংবা এমবাপে নতুন মৌসুমে পিএসজিতেই খেলবেন কিনা সেটিও নিশ্চিত নয়। খেললে এ দুজনের মৌসুম শুরু হতে পারে ৪ আগস্ট থেকে। মোনাকোর বিপক্ষে ফ্রেঞ্চ সুপার কাপ দিয়ে। আর লিগ শুরু হবে ১২ আগস্ট থেকে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মেসি-নেইমার-রোনালদোলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিএটি বাংলাদেশের নতুন ব্যবস্থাপনা পরিচালক কাখাবের বেনিদজে

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

চট্টগ্রাম বোর্ডের স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

জলবায়ু সংকট মোকাবিলা ও শিশুদের প্রারম্ভিক বিকাশে সমন্বিত উদ্যোগের আহ্বান

আগস্ট ৪, ২০২৬

সৈকতকে নিয়ে অবস্থান পরিষ্কার করল বিসিবি

আগস্ট ৪, ২০২৬
ছবি: প্রতিনিধি।

রাণীশংকৈলে রহস্যময় বন্যপ্রাণীর তাণ্ডব: শিশুসহ আহত ১০

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT