চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘মেসি আমাকে বার্সায় চেয়েছিল’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:২৭ অপরাহ্ণ ২৩, আগস্ট ২০২১
ফুটবল, স্পোর্টস
A A

লিওনেল মেসির স্বপ্নপূরণ আর আর্জেন্টিনার শিরোপাখরা কাটাতে কোপা আমেরিকায় সর্বস্ব নিংড়ে খেলে নজর কেড়েছেন ক্রিস্টিয়ান রোমেরো। পরে অনেক ক্লাবই তাকে পেতে মরিয়া হয়ে ওঠে। সেই তালিকায় জাতীয় দল অধিনায়ক যোগ করেছিলেন বার্সেলোনার নামও, জানিয়েছেন আলবিসেলেস্তে সেন্ট্রাল ডিফেন্ডার।

‘মেসি আমাকে তার দলে চেয়েছিল, চেয়েছিল আমি বার্সেলোনায় আসি, যেটা সত্যিই অসাধারণ একটা ব্যাপার।’

গত মৌসুমে সিরি আতে আটালান্টার হয়ে আলো ছড়িয়েছেন। এবার ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব টটেনহ্যাম হটস্পারে নাম লিখিয়েছেন ২৩ বর্ষী রোমেরো। তাকে পেতে ৫৫ মিলিয়ন ইউরো ঢেলেছে স্পাররা।

এদিকে মেসিও এখন আর বার্সায় নেই। ন্যু ক্যাম্পের দলটি নতুন চুক্তি না করতে পারায় নাম লিখিয়েছেন ফরাসি লিগ ওয়ানের দল পিএসজিতে। মেসিকে যেভাবে বার্সা ছাড়তে হয়েছে তা অন্যসবার মতো আহত করেছে রোমেরোকেও। নতুন ক্লাবে জাতীয় দল সতীর্থের সাফল্য দেখায় অপেক্ষায় তিনি।

‘পিএসজি এক কথায় অসাধারণ এক দল গড়েছে। আমি খানিকটা কষ্ট পেয়েছি, যেভাবে মেসিকে বার্সা ছাড়তে হয়েছে। ভেবেছিলাম সে ওখানে আজীবন থাকবে।’

‘আমি তার সাফল্য কামনা করি। সে অসাধারণ একজন মানুষ। আশা করি পিএসজিতে অন্য আর্জেন্টাইনদের সাথে মিলে সে সবকিছুই জিতবে।’

Reneta

‘আমি মেসির প্রতি কৃতজ্ঞ, তার সাথে যা কিছু আলোচনা করেছি, এবং আর্জেন্টিনার অন্য সতীর্থদের সাথে, প্রথমদিন থেকেই তারা আমাকে এমনভাবে আপন করে নিয়েছেন যেন, জাতীয় দলের ড্রেসিংরুমে আমি অনেক বছর ধরেই আছি।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্জেন্টিনাটটেনহ্যামপিএসজিবার্সামেসিরোমেরোলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পেঁয়াজ ও আঁদা উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হবে দেশ: কৃষিমন্ত্রী

জুন ১৫, ২০২৬
ছবি: বিবিসি থেকে সংগৃহীত।

যুক্তরাষ্ট্রে বিমান দুর্ঘটনা, পাইলটসহ নিহত ১২

জুন ১৫, ২০২৬

২০ জুলাইয়ের মধ্যেই এসএসসির ফল প্রকাশ, জানালেন শিক্ষামন্ত্রী

জুন ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

স্বর্ণের দাম প্রতি ভরিতে বাড়লো ৫৪৮২ টাকা

জুন ১৫, ২০২৬

কানাডায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিকী পালিত

জুন ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT