‘জি সিনে অ্যাওয়ার্ডস’ অনুষ্ঠানের নাচের মহড়ায় গতকাল বুধবার রাতে ঘাড়ে আঘাত পেয়েছেন বলিউড তারকা ক্যাটরিনা কাইফ। শুরুতে তেমন গুরুত্ব না দিলেও অল্প সময়েই তীব্র ব্যাথা অনুভব করেন তিনি। দ্রুত চিকিৎসকের কাছে যান। প্রয়োজনীয় পরীক্ষার পর জানতে পারেন, তিনি মেরুদণ্ডে আঘাত পেয়েছেন। তাকে সম্পূর্ণ বিশ্রাম দেওয়া হয়েছে।
বুঝতেই পারছেন, এবার ‘জি সিনে অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানের মঞ্চে পারফর্ম করতে দেখা যাবে না ক্যাটরিনাকে। আর আপাতত কিছুদিন ছবির শুটিং থেকে তাকে দূরে থাকতে হবে।
এদিকে ‘জি সিনে অ্যাওয়ার্ডস’ কর্তৃপক্ষ এবার ক্যাটরিনা কাইফের বদলে এখন দীপিকা পড়ুকোনকে অনুষ্ঠানে যুক্ত করতে চাচ্ছেন।
আগামী ১১ মার্চ সন্ধ্যায় মুম্বাইয়ে পূর্ব ব্রান্দ্রার রিলায়েন্স জিও গার্ডেনে আয়োজন করা হয়েছে ‘জি সিনে অ্যাওয়ার্ডস’ অনুষ্ঠান। জানা গেছে, এই অনুষ্ঠানে সালমান খান, রনবীর সিং, বরুণ ধাওয়ান, আলিয়া ভাট পারফর্ম করবেন। ফিল্মি বিট।








