বাংলাদেশের জন্য মেট্রোরেল সেবা এই প্রথম। যার পরীক্ষামূলক ট্রেন চলাচল শুরু হলো। তবে এই চলাচল হবে যাত্রীবিহীন। রাজধানীর উত্তরা থেকে পল্লবী পর্যন্ত চারটি স্টেশনে ৬ মাস পরীক্ষামূলকভাবে চলবে এই ট্রেন। এই চলাচলকে বলা হচ্ছে ‘পারফরম্যান্স টেস্ট’। দুপুরে মেট্রোরেলের পরীক্ষামূলক আনুষ্ঠানিক উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ওবায়দুল কাদের জানিয়েছেন, আগামী বছরের ডিসেম্বরে এই ট্রেন চলাচল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রিপোর্টার: লুৎফর রহমান সোহাগ
ক্যামেরাপারসন: মহসিন, আলাল






