চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘মেকাপ’-এর বাজেট ৩ কোটি, ডিসেম্বরে মুক্তি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৫৬ অপরাহ্ণ ০৪, নভেম্বর ২০১৯
বিনোদন
A A

শিল্পীদের ক্যারিয়ার ও ব্যক্তিজীবনে শুরু থেকে শেষ পর্যন্ত যা হয় তাই নিয়েই নির্মিত হয়েছে ‘মেকআপ’ চলচ্চিত্র। নির্মাণ করেছেন অনন্য মামুন। এটি তার পরিচালিত ১১তম চলচ্চিত্র।

চলতি নভেম্বরে ছবিটি মুক্তির কথা থাকলেও নির্মাতা মামুন বললেন: নভেম্বরে মুক্তি দিচ্ছি না। আগামী মাসে (ডিসেম্বর) ‘মেকআপ’ মুক্তি পাবে।

সোমবার (৪ নভেম্বর) দুপুরে ‘মেকআপ’-এর ফার্স্ট লুক প্রকাশ করেছেন নির্মাতা অনন্য মামুন। সেখানে দেখা গেছে, তারিক আনাম খান, রিয়েলি এবং রোশানকে।

নির্মাতা মামুন জানিয়েছেন, লাইট ক্যামেরায় বন্দি সেলেব্রিটিদের জীবন। মেকআপের কারণে তারা ব্যক্তিগত জীবনের অনেক সত্য লুকিয়ে রাখেন। চলচ্চিত্রের অনেক শিল্পী শুধু ক্যারিয়ারের কথা ভেবে সংসার জীবন পর্যন্ত আড়াল রাখেন। দিনশেষ ‘মেকআপ’ তুলে সবাইকে ফিরতে হয় আপন ঠিকানায়। যেখানে মেকআপ থাকেনা, থাকে শুধু সত্য।

নির্মাতা জানান, ‘মেকআপ’ চলচ্চিত্রে ইন্ডাস্ট্রির ভিতরের অনেক গল্প থাকবে। ‘মেকআপ’-এ একজন সুপারস্টার নায়কের চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান। আরও রয়েছেন রোশান, সাইফ চন্দন, কাজী উজ্জ্বল, রিয়েলি, পায়েল মুখার্জি, বিশ্বনাথ প্রমুখ।

অনন্য মামুন চ্যানেল আই অনলাইনকে বলেন: চলচ্চিত্রটির পুরো শুটিং শেষ। পোস্ট প্রোডাকশনের কাজও শেষের দিকে। নভেম্বরে মুক্তি দিচ্ছি না কারণ, চারপাশের সার্বিক পরিস্থিতি অনুকূলে নেই। এই চলচ্চিত্র মুক্তির জন্য স্থিতিশীল পরিবেশ দরকার। ৩ কোটি টাকা বাজেটের চলচ্চিত্র ‘মেকআপ’। এর পিছনে অনেক শ্রম দিয়েছি। প্রত্যাশাও অনেক। তাই বুঝে-শুনে মুক্তি দিতে চাই।

Reneta

অনন্য মামুনের আগের ছবি ‘আবার বসন্ত’তে অভিনয় করেছিলেন তারিক আনাম খান। ‘মেকআপ’ প্রসঙ্গে তিনি বলেন, ‘আবার বসন্ত’তে কাজের পর মামুনের প্রতি বিশ্বস্ততার জায়গা তৈরি হয়েছে। সেজন্য মেকআপে গল্পের আউটলাইন শুনেই রাজি হয়েছি। সীমিত সাধ্যের মধ্যেও ভালো কাজের চেষ্টা করেছি।

‘মেকআপ’ প্রযোজনা করছে সেলেব্রিটি প্রোডাকশন হাউজ। এই প্রযোজনা প্রতিষ্ঠান প্রথম লগ্নি করছে ‘মেকআপ’ চলচ্চিত্রের মাধ্যমে। জানা যায়, এই প্রোডাকশন হাউজ থেকে প্রতিবছর তিনটি ছবি নির্মিত হবে।

‘মেকআপ’ চলচ্চিত্রে থাকছে চারটি গান। গানগুলো লিখেছেন জাহিদ আকবর, স্যাভি, লিংকন ও অনন্য মামুন। গানে কণ্ঠ দেবেন ইমরান, ন্যানসি ও সিঁথি সাহা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনন্য মামুনজাহিদ আকবরতারিক আনাম খানমেকআপরোশানলিংকনলিড বিনোদনসাইফ চন্দন
শেয়ারTweetPin

সর্বশেষ

শিক্ষার্থীদের অনুরোধে গাড়ি থামিয়ে প্রধানমন্ত্রীর সেলফি, দিলেন ক্রীড়াসামগ্রীও

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

কক্সবাজারের পেকুয়ায় বন্যাদুর্গতদের পাশে বিজিবি

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কৃতি মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

জুলাই ১৩, ২০২৬

একতরফা চুক্তির দিন শেষ: ইরানের স্পিকার

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

‘শেখ হাসিনা যেখানেই আত্মসমর্পণ করুক, তাকে আগে জেলে যেতে হবে’

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT