চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মে মাসে তাপদাহের কবলে পড়বে দেশ

জান্নাতুল বাকেয়া কেকাজান্নাতুল বাকেয়া কেকা
১০:০০ অপরাহ্ণ ১৬, এপ্রিল ২০১৫
বাংলাদেশ
A A

 মে মাসে সারাদেশে তীব্র তাপদাহের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে কালবৈশাখী ও সাইক্লোনের প্রকোপ বাড়বে বলেও আশঙ্কা করা হচ্ছে।

আগামী মাসে তাপমাত্রা বেড়ে কয়েক দফায় তীব্র গরম অনুভূত হতে পারে। তবে আবহাওয়াবিদরা বলছেন,এপ্রিলের তাপমাত্রা স্বাভাবিক আছে এজন্য খুব বেশি গরম নেই ।

এপ্রিল মাসে ঢাকার তাপমাত্রা ৩৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।একই ভাবে চট্টগ্রামে ৩১ দশমিক ৮, খুলনায় ৩৪ দশমিক৬, বরিশালে ৩৩ দশমিক ৪ এবং সিলেটে ৩০ দশমিক ৮ ডিগ্রি তাপমাত্রা ছিল স্বাভাবিক। আবহাওয়া অফিসের বিশ্লেষণে দেখা গেছে, স্থানভেদে দিন এবং রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ১ থেকে ৪ ডিগ্রি বেশি ছিল। তবে গত বছরের তুলনায় এবারের এপ্রিল মাস অপেক্ষাকৃত কম উষ্ণ।

এর কারণ সম্পর্কে আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মোহম্মদ শাহ আলম বলেন, যথেষ্ট বৃষ্টিপাতের কারণে এ মাসে তাপমাত্রা সহনীয় আছে। তাপমাত্রা ৩৬ ডিগ্রির উপওে না গেলে তাকে তাপদাহ বলা যায় না। বৃষ্টিপাতের অভাবে প্রচন্ড ক্ষরায় তাপদাহ দেখা দেয়। তবে মে মাসে ২-৩ টি তীব্র তাপদাহ আসতে পারে। তাপদাহ হলে সাইক্লোনের সম্ভাবনাও থাকে বলেও জানান তিনি।

এখন পর্যন্ত বিক্ষিপ্তভাবে প্রায় সারাদেশেই ১০% বেশি বৃষ্টিপাত হয়েছে। এজন্য রাজশাহী অঞ্চলে গত ক’দিনে এক-থেকে দুই ডিগ্রি তাপমাত্রা কম ছিল। একই কারণে ঢাকাসহ দেশজুড়ে তাপমাত্রা এখনো কিছুটা কম।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: তাপদাহমে
শেয়ারTweetPin

সর্বশেষ

সুপ্রিম কোর্ট বার নির্বাচনে বিএনপি সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ জয়

মে ১৫, ২০২৬

বিশ্ববাজারে কমলো স্বর্ণ ও রুপার দাম

মে ১৫, ২০২৬

দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে ভারী বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা

মে ১৪, ২০২৬

যুক্তরাষ্ট্রে জালিয়াতি মামলা থেকে মুক্তি মিলছে ভারতের আদানির

মে ১৪, ২০২৬
ডিপথেরিয়ার বিস্তার শুরু হলে শিশুস্বাস্থ্য ব্যবস্থায় নতুন সংকট তৈরি হতে পারে

হামের পর নতুন আতঙ্ক ডিপথেরিয়া

মে ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT